
ধোনির ম্যানেজার যা বলেছেন
ধোনি ম্যানেজার ও 'এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি' সিনেমার প্রযোজক অরুণ পাণ্ডে জানিয়েছেন সুশান্তের আত্মহত্যার খবর শুনে শোকস্তব্ধ ধোনি। মুষড়ে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এখনও এ খবরে ধোনি বিশ্বাসই করতে পারছেন না!

ধোনি হতে মাঠে ৯ মাস সময় নিয়েছিলেন সুশান্ত
মাহির ম্যানেজার জানিয়েছেন, বায়োপিক হওয়ার সময় তিনি ১৮ মাস সুশান্তের সঙ্গে কাটিয়েছিলেন। যার মধ্যে ক্রিকেট মাঠে ধোনি হয়ে উঠতে সুশান্তের ৯ মাস সময় লেগেছিল।

ক্রিকেটের প্রতি সুশান্তের নিষ্ঠা ধোনিকে মুগ্ধ করেছিল
এই ৯ মাসের মধ্যে একবার চোট পান সুশান্ত।পিঠের হাড়ে চোট। ক্রিকেটারদের হামেসাই এই চোট হয়। হাড়ে চিড় ধরা পড়ে। অরুণ বলেছেন, ক্রিকেটকে কতটা ভালোবাসে সুশান্ত তার প্রমাণ পাওয়া গিয়েছিল। চোট থেকে সুস্থ হতে রিহ্যাব করে এক সপ্তাহে ফিট হয়েছিলেন। ক্রিকেটের প্রতি সুশান্তের এই ভালোবাসা ও নিষ্ঠাবোধে ধোনিকে মুগ্ধ করেছিল।

ধোনির বাল্যবন্ধু যা বলেছেন
ধোনির বাল্যবন্ধু সীমান্ত লোহনিও সুশান্তের মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ। জানিয়েছেন, 'অভিনেতা দারুণ মজার মানুষ ছিলেন এবং দারুণ পরিশ্রমী। ধোনির ম্যানারিজম হুবহু ফুটিয়ে তুলতে রাত পর্যন্ত জেগে প্র্যাকটিস করতেন। বাববার বলতেন সুযোগ পেয়েছি। চ্যালেঞ্জ তো নিতেই হবে। প্রমাণ করে ছাড়ব আমার চেয়ে আর কেউ ধোনি চরিত্র ভালো করতে পারে না। মাহি নিজেও একাধিকবার মেনে নিয়েছেন ওর চেয়ে ভালো আর কেউ এই চরিত্রে অভিনয় করতে পারত না।'


Click it and Unblock the Notifications
সুশান্তের হেলিকপ্টার শট দেখে চমকে গিয়েছিলেন সচিন, জিজ্ঞাসা করেছিলেন কে এই ক্রিকেটার!

















