বড় পর্দার 'ধোনি' সুশান্ত সিং-এর প্রয়াণে শোকস্তব্ধ দেশের ক্রীড়া মহল, দেখে নিন প্রতিক্রিয়া

বড় পর্দায় মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও। ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগ থেকে হরভজন সিং, শিখর ধাওয়ান থেকে সুরেশ রায়না, প্রতিক্রিয়া দিয়েছেন প্রত্যেকে।

সচিন তেন্ডুলকর

অতি কম বয়সে প্রয়াত হওয়া অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

বিরাট কোহলি

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

যুবরাজ সিং

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ বিশ্বাসই করতে পারছেন না ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। কার ভিতরে কী চলছে, তা বোঝা মুশকিল বলে লিখেছেন যুবি।

বীরেন্দ্র শেহওয়াগ

৩৪ বছরের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর উপলব্ধি, আদতে কে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা বোঝা মুশকিল।

হরভজন সিং

বড় পর্দায় মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই সিনেমার শ্যুটিংয়ের এক ছবি পোস্ট করে বলিউড অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

ভিভিএস লক্ষ্মণ

বর্তমান সময়ে মানসিক রোগ বড় আকার ধারণ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে গভীর শোক প্রকাশও করেছেন ভেরি ভেরি স্পেশাল।

শিখর ধাওয়ান

অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, এ খবর যেন বিশ্বাসই করতে পারছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। সুশান্তের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন গব্বর।

রবিচন্দ্রণ অশ্বিন

ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আঁতকে উঠেছেন।

সুরেশ রায়না

এমএস ধোনি সিনেমার অভিনয় করার সুবাদে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সেই সময় থেকে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। তাই অভিনেতার মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান।

ইরফান পাঠান

ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান লিখেছেন, তাজ হোটেলের জিমে তাঁর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের শেষবার কথা হয়েছিল। সে সময় তিনি কেদারনাথ সিনেমার সাফল্যের জন্য সুশান্তকে শুভেচ্ছা জানিয়েছিলেন বলে লিখেছেন পাঠান। এই মৃত্যু তাঁর কাছে বড় ধাক্কা বলে জানিয়েছেন প্রাক্তন বাঁ-হাতি অল-রাউন্ডার।

ঋদ্ধিমান সাহা

অভিনেতা সুশাল্ত সিং রাজপুতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা।

সাইনা নেহওয়াল

অভিনেতা সুশান্ত সিং রাজপুত বড্ড তাড়াতাড়ি চলে গেলেন বলে লিখেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

রোহিত শর্মা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 14, 2020, 16:42 [IST]
Other articles published on Jun 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+