সুশান্তের হেলিকপ্টার শট দেখে চমকে গিয়েছিলেন সচিন, জিজ্ঞাসা করেছিলেন কে এই ক্রিকেটার!

অবিশ্বাস্য! গোটা দেশ যখন করোনা নিয়ে উদ্বেগে, তখন মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুত। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ব্যোমকেশ বক্সি খ্যাত অভিনেতা সুশান্ত ররিবার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে না ফেরার দেশে চলে গেলেন। প্রতিশ্রুতিমান অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী।

ধোনির চরিত্রে সবচেয়ে সাফল্য

ধোনির চরিত্রে সবচেয়ে সাফল্য

বলিউড কেরিয়ারে দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেন সুশান্ত। মাহির চরিত্রে তাঁর অভিনয় দেশবাসীকে মুগ্ধ করেছিল। নিষ্ঠার সঙ্গে ক্রিকেট শিখে তারপর ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং। পর্দায় সুশান্তের সঙ্গে ধোনির পার্থক্য খুঁজে বের করা যায়নি। তীব্র মানসিক অবসাদের কারণে সেই সুশান্তেরই অকাল পরিণতি। শেষ বল পর্যন্ত ইনিংস টেনে নিয়ে ফিনিশ করতে পারলেন না রাজপুত!

সুশান্তের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন সচিন

সুশান্তের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন সচিন

ধোনির চরিত্রে অভিনয় করার আগে দীর্ঘ কয়েক মাস সুশান্ত ক্রিকেট নিয়ে দেশের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান কিরণ মোরের কাছে অনুশীলন নিয়েছিলেন। একাধিক সাক্ষাৎকারে সুশান্তের নিষ্ঠা নিয়ে কথা বলেছেন মোরে। জানা যায়, দিনে একশো বার হিট করে ধোনি হেলিকপ্টার শট আয়ত্তে এনেছিলেন। দিনরাত মাঠে ক্রিকেট খেলায় পড়ে থাকতেন সুশান্ত। চর্চার মাধ্যমে ধোনির ব্যাটিং, হাঁটা চলা সবকিছু নিখুঁতভাবে অভিনয় করেন সুশান্ত।

সুশান্তের ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন সচিন

সুশান্তের ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন সচিন

মোরে জানিয়েছেন, 'বেশ কিছুদিনের অধ্যবসায় সুশান্ত ধোনির হেলিকপ্টার শট রপ্ত করেন। এরপর একদিন হেলিকপ্টার শট চালানোর সময় সচিন বিকেসি বান্দ্রার মাঠে পৌঁছেছিলেন। প্রথমবার সচিন সুশান্তকে দেখে অভিনেতা হিসেবে বুঝতে পারেননি। সুশান্তের হেলিকপ্টার শট দেখে অবাক সচিন তরুণ ক্রিকেটারের নাম জানতে চেয়েছিলেন!'

সুশান্তের প্রশংসাও করেছিলেন সচিন

সুশান্তের প্রশংসাও করেছিলেন সচিন

শুধু তাই নয় গ্যালারি থেকে সুশান্তের ব্যাটিং দীর্ঘ সময় ধরে দেখার পর মোরেকে সচিন বলেছিলেন, 'ছেলেটা কে? কোথা থেকে এসেছে? দারুণ ব্যাটিং করছে তো।' মোরে বলেছেন পরে সচিনকে সুশান্ত অভিনেতা বলে জানালে লিটল মাস্টার, চাইলে রাজপুত পেশাদার ক্রিকেটার হতে পারেন বলে মন্তব্য করেছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 11:59 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+