সুশান্তের আকস্মিক মৃত্যুতে কেন নীরব শোকস্তব্ধ ধোনি

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

জীবনের ইনিংসে বড় তাড়াতাড়ি চলে গেলেন

জীবনের ইনিংসে বড় তাড়াতাড়ি চলে গেলেন

ধোনির বায়োপিকে অভিনয় করেছিলেন। পর্দায় ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জেতান সুশান্ত। এরপর ছিছোড়ে সিনেমার আত্মহত্যার বিরুদ্ধে মেসেজ দিয়েছিলেন। সেই সুশান্ত জীবনের ইনিংসে বড় তাড়াতাড়ি হিট উইকেট হয়ে প্যাভিলিয়েন ফিরলেন। রবিবার বলিউডের অন্যতম সেরা প্রতিভাবান অভিনেতার অবসাদের কারণে মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যায় ঘটনায় শোকস্তব্ধ ভারতবাসী।

আজীবন বড় পর্দায় ধোনি হয়ে থেকে যাবেন

আজীবন বড় পর্দায় ধোনি হয়ে থেকে যাবেন

সুশান্তের কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বায়োপিকে অভিনয় করা। বলিউডে কাই পো চে দিয়ে যাত্রা শুরু করেছিলন। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অন্য ধরনের ব্যোমকেশ করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান। যেখান থেকে কঠোর পরিশ্রমে ক্রিকেট স্কিল শিখে ধোনির চরিত্রে অভিনয় করেন। পর্দার ক্রিকেটার ধোনির সঙ্গে অভিনেতা সুশান্তের কোনও পার্থক্যই করা যায়নি। সচিন থেকে সৌরভ, গাভাসকর, রায়না, যুবি, বিরাটরা সুশান্তের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন। সেই কারণে সুশান্তের আকস্মিক চলে যাওয়ার পর, তিনি বড় পর্দায় আজীবন প্রিয় মাহি হয়ে থেকে যাবেন বলে ক্রিকেটার থেকে নেটিজেনরা টুইট করেছেন।

নীরব শোকস্তব্ধ ধোনি

নীরব শোকস্তব্ধ ধোনি

বলিউড তারকা থেকে ক্রিকেটজগৎ, সুশান্তের প্রযোজক পরিচালক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিবার সবাই সুশান্তের প্রয়াণে শোকপ্রকাশ করেন। কিন্তু যার বায়োপিকে অভিনয় করে তিনি এত পরিচিতি তৈরি করলেন সেই ধোনিকে অবশ্য কোনও শোকবার্তা প্রকাশ করতে দেখা যায়নি।

কেন নীরব ধোনি

কেন নীরব ধোনি

ধোনির পরিচিতরা বলেছেন, সুশান্তের সঙ্গে মাহির দারুণ কেমিস্ট্রি ছিল। মাহির প্রিয় ছিল ও। শুধু ধোনির বায়োপিকে অভিনয় করার কারণে নয়, ভালো অভিনেতার জন্য সুশান্ত ধোনির অনেক কাছের ছিলেন। ধোনির মেয়ের সঙ্গেও সুশান্তের দারুণ মজা চলত। সেই সুশান্তের এমন হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যাওয়া একেবারেই নাকি মেনে নিতে পারেননি মাহি। ভেঙে পড়েছেন,তাই নিজেকে আরও গুটিয়ে নিয়েছেন। সেই কারণেই শোকস্তব্ধ ধোনি এখনও কোনও প্রতিক্রিয়া দেন বলে মনে করছেন পরিচিতরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 15, 2020, 10:54 [IST]
Other articles published on Jun 15, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+