সব শেষ করে দিতে চেয়েও শুধু পরিবারকে পাশে পেয়ে হতাশা ভুলেছিলেন ভারতীয় ফাস্ট বোলার

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে কেরিয়ার শেষ হয়ে যেতে বসেছিল ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামির। তিনি আত্মহত্যা করবেন বলেও ভেবেছিলেন। সেই অবস্থা থেকে ফের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যরা বিরাট বড় ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন বাংলার ফাস্ট বোলার। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়েও মুখ খুলেছেন শামি।

মহম্মদ শামির কেরিয়ার

মহম্মদ শামির কেরিয়ার

ভারতের হয়ে ৪৯টি টেস্ট, ৭৭টি ওয়ান ডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মহম্মদ শামি তিন ফর্ম্যাটে যথাক্রমে ১৮০, ১৪৪ এবং ১২টি উইকেট নিয়েছেন। তিনি ভারতীয় দলের রিভার্স সুইং স্পেশালিস্ট। ২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে একটি হ্যাটট্রিক সহ ১৪টি উইকেট নেন মহম্মদ শামি।

শামি বনাম হাসিন

শামি বনাম হাসিন

২০১৮ সালে চোট পেয়ে জাতীয় দলের বাইরে ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। ওই বছরই ভারতীয় ফাস্ট বোলারের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, ম্যাচ ফিক্সিং-এর মতো গর্হিত অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। শামি এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং তাঁকে খুনের চেষ্টার অভিযোগও তুলেছিলেন হাসিন। বিবিধ অভিযোগের প্রেক্ষিতে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ভারতীয় ফাস্ট বোলারের কেরিয়ারই কার্যত শেষ হতে বসেছিল।

আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি

আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি

মহম্মদ শামি জানিয়েছেন যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল, তাতে তাঁর মনে হয়েছিল এরপর ক্রিকেটে ফেরা অসম্ভব। কারণ সেই সময় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন শামি। বলেছেন, ওই কঠিন পরিস্থিতিতে তাঁর মাথায় আত্মহত্যার চিন্তাও এসেছিল। তবু সেই অবস্থা থেকে শুধু বেরনো নয়, ফের টিম ইন্ডিয়ার অপরিহার্য অঙ্গ হতে পারার জন্য পরিরারের সদস্যদের কৃতিত্ব দিয়েছেন শামি। বলেছেন, হতাশার দিনে তাঁর পাশে কেউ না কেউ সবসময় থাকতেন। তিনি যে একা নন, তার অনুভূতি তিনি পরিবারের প্রতিটি সদস্যের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন মহম্মদ শামি।

সুশান্ত যদি কথা বলত

সুশান্ত যদি কথা বলত

মহম্মদ শামির কথায়, মানসিক অবসাদ এবং হতাশাগ্রস্ত রোগের পরিমাণ বিশ্বে বাড়ছে। যা চিন্তার বিষয় বলে মনে করেন ভারতীয় ফাস্ট বোলার। একই কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন শামি। বলেছেন, হাসিখুশি সুশান্ত তাঁর খুব ভালো বন্ধু ছিলেন। নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই অভিনেতা যদি একবার তাঁর সঙ্গে কথা বলতেন, আক্ষেপ করেছেন বাংলা তথা ভারতের ফাস্ট বোলার।

সুশান্ত ও তাঁর ছাত্রকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের টুইটে আবেগতাড়িত সোশ্যাল মিডিয়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 19, 2020, 13:08 [IST]
Other articles published on Jun 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+