গত অক্টোবরেই সন্তান ইজহান মির্জা মালিকের জন্ম দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। আগেই তিনি জানিয়েছিলেন আবার টেনিস কোর্টে ফিরতে চান। আপাতত তার জন্য শরীরের শক্তি ও ফিটনেস বাড়াতে প্রতিদিন প্রায় ৫ ঘন্টা করে সময় দিচ্ছেন জিমে। গত ৩ মাসে প্রায় ২২ কেজি ওজন কমিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী অগাস্টেই পেশাদার সার্কিটে ফিরতে চান।
সানিয়া জানিয়েছেন দুইভাগে তিনি ট্রেনিং-কে ভাগ করেছেন। প্রথম ভাগে চলছে স্ট্রেন্থ ট্রেনিং, দ্বিতীয় ভাগে বেশিরভাগটাই কার্ডিও। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে সানিয়া জানিয়েছেন, অপারেশনের ফলে তাঁর পেটের বেশ কিছু পেশির শক্তি কমে গিয়েছে। তাই কোর ট্রেনিং বেশি করে করছেন।
And this is how Sunday looked back at me 🙆🏽♀️🤷🏽♀️🙅🏽♀️ #nomercysunday 😂 #mummahustles pic.twitter.com/gKAtcWL4zq
— Sania Mirza (@MirzaSania) March 3, 2019
Inspired by Super (WO)Man 😏
— Sania Mirza (@MirzaSania) February 8, 2019
Ps- that hurt too 🙄 #thatburnthough #mummahustles pic.twitter.com/vLZcxy0ZYp
Midweek motivation be like 💁🏽♀️💪🏽 #mummahustles pic.twitter.com/Lll6qh9Lh6
— Sania Mirza (@MirzaSania) February 21, 2019
দিন দুই আগে দীর্ঘদিন বাদে টেনিস র্যাকেট হাতে কোর্টে অনুশীলনও করেছেন তিনি। জিমে ওয়ার্কআউট করার ভিডিও পাশাপাশি ফের টেনিসে ফেরার ভিডিও-ও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে পেশাদার টেনিসের জগতে ফেরার জন্য তাড়াহুড়ো করতে চান না তিনি। জানিয়েছেন, চাইলে আগামী জুনেই কোর্টে ফিরতে পারতেন। কিন্তু, তিনি পরিকল্পনা করেছেন আগামী অগাস্টে যুক্তরাষ্ট্র ওপেনে ফেরার।
So... this happened today 😌😉🤪🎾 pic.twitter.com/4J2crpSrG5
— Sania Mirza (@MirzaSania) March 10, 2019
This racket might be a little big for you Izzy 😅❤️🤱🏽 #MyLaddu #Izhaan #MashaAllah @WilsonTennis pic.twitter.com/nv0t9fKn54
— Sania Mirza (@MirzaSania) March 12, 2019