
মুঠোফোনে ভাইরাল সানিয়া মির্জার ফিটনেস ভিডিও। মা হওয়ার পর এই প্রথম জিমে গা ঘামিয়ে শরীর চর্চার ভিডিও পোস্ট করেছেন ভারতীয় টেনিস সুন্দরী। মুহূর্তেই সানিয়ার সেই ওয়ার্কআউটের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রেগনেন্সির পর মায়েদের ফিট থাকতে অনুপ্রেরণা জোগাবে সানিয়ার এই ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে শরীরকে ফিট রাখতে কখনও পুস আপ দিচ্ছেন, কখনও বা ট্রেডমিলে দৌড় দিচ্ছেন, কখনও আবার ওজন তুলে শরীর চর্চার ভিডিওটি পোস্ট করে ৩২ বছরে টেনিস তারকা লিখেছেন, 'মা হওয়ার সময় সব মিলিয়ে ২৩ কেজি ওজন পুট অন করেছিলাম। আমার সন্তান হয়ে যাওয়ার পর ৪ মাসে ২৬ কেজি ওজন ঝরিয়েছি। কষ্ট হলেও সাধনা করে এই ওজন ঝরাতে হয়েছে। বাচ্ছা হওয়ার পর আসলে কেউই নিজের যত্ন নেন না। তাঁদেরকে ভিডিওর মাধ্যমে আমার বার্তা, আমি পারলে আপনারা পারবেন না কেন? দিনে ১-২ ঘন্টা শরীর চর্চা করুন। পার্থক্যটা বুঝতে পারবেন। '
যারা সদ্য মা হয়েছেন বা মা হতে চলেছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এভাবেই তাঁদের অনুপ্রেরণা দিলেন ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।
View this post on InstagramA post shared by Sania Mirza (@mirzasaniar) on