|
নিয়মিত জিমে ঘাম ঝরান সানিয়া
কেরিয়ার, ফিটনেস আর প্যাশন! অর্থাৎ টেনিস এই সব নিয়ে সানিয়া বরাবরই খুব খুঁতখুতে। ছেলে হওয়ার সময় যেমন টেনিস থেকে ছুটি নিয়ে বিন্দাস ব্যক্তিগত জীবনে সব আল্লাদ পূরণ করেছেন। তেমনি ছেলে হওয়ার পর টেনিস সার্কিটে ফিরতে সব রকম পরিশ্রম করেছেন। যার মধ্যে অন্যতম জিমে ঘাম ঝরানো।
|
এক ধাক্কায় ২৬ কেজি!
এবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন সানিয়া৷ একপাশে চারমাস আগের ছবি আর অন্যপাশে সাম্প্রতিক ছবি৷ দুয়ের তুলনা করলে বুঝে নিতে অসুবিধে হয় না পরিশ্রম করলে কিনা সম্ভব। সানিয়াও সেই বার্তাই দিলেন। ছবি পোস্ট করে অন্যদের বোঝালেন কীভাবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে আপনিও পারবেন।
|
ইনস্পিরেশন সানিয়া
ওজন ঝরানো নিয়ে সানিয়া নিজের পোস্টটিতে লিখেছেন ‘৮৯ টু ৬৩! আমার এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে চার মাস সময় লেগেছে। পথটা কঠিন। কিন্তু ফিটনেসে ফিরে আসতেই হতো। সঙ্গে সানিয়া জুড়েছেন স্বপ্নের পিছনে ছুটুন৷ লোকে যদি বলে, পারবেন না, পাত্তা দেবেন না৷ শুধু নিজের উপর বিশ্বাস রাখুন। আমি চার মাসে ২৬ কেজি ওজন কমালে আপনিও পারবেন।' বার্তা সানিয়ার।


Click it and Unblock the Notifications



















