মা হতে চলেছেন, স্যোশাল মিডিয়ায় অন্যভাবে জানালেন সানিয়া মির্জা

দেশের সেরা মহিলা টেনিস তারকা সানিয়া মির্জা মা হতে চলেছেন। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ঘর বাঁধা সানিয়া স্যোশাল মিডিয়ায় সেই খবর জানালেন একেবারে অন্যরকমভাবে। নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সানিয়া নিজের গর্ভবতী হওয়ার কথা জানিয়েছেন।

একটি ছবি শেয়ার করেছেন সানিয়া সেখানে একদিকে মির্জা লেখা, অন্যদিকে লেখা মালিক। মাঝে লেখা মির্জা-মালিক। সানিয়া ও শোয়েবের নাম বড় জামার উপরে লেখা। ছোট একটি জামার উপরে লেখা মির্জা-মালিক। অর্থাৎ বোঝাই যাচ্ছে সন্তানের জন্ম দেওয়ার কথা স্বীকার করেছেন তারকা দম্পতি।

গতমাসে এক সাক্ষাৎকারে সানিয়া সন্তান নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, আমি আর শোয়েব মেয়ে চাই। তবে যখনই পরিবার পরিকল্পনা করবেন, তাঁদের সন্তানের পদবী হবে মির্জা মালিক। এটাই স্পষ্ট করেছিলেন তিনি। এখন দেখার সানিয়ার ছেলে হয় না মেয়ে।

২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। যা নিয়ে সেইসময়ে সংবাদমাধ্যমে ঝড় বয়ে গিয়েছিল। বিয়ের আটবছর পরে এই প্রথম তাঁদের সন্তান হতে চলেছে। শোয়েবের সঙ্গে বিয়ের আগে ছোটবেলার বন্ধু সোহরাব মির্জার সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল সানিয়ার। তবে সেই বিয়ে ভেঙে শোয়েবকে বিয়ে করেন তিনি।

টেনিসে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সম্মান এনে দেওয়া সানিয়া মির্জা ২০০৪ সালে অর্জুন পুরস্কার পান। ২০০৬ সালে পদ্মশ্রী পান। এরপরে ২০১৬ সালে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে সানিয়াকে। এছাড়া দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও সানিয়া পেয়েছেন ২০১৬ সালে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 23, 2018, 18:58 [IST]
Other articles published on Apr 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+