|
ব্র্যাডম্যানকে কোথায় পিছনে ফেললেন ওয়ার্নার
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে স্যার ডন ব্র্যাডম্যান এর আগে সর্বোচ্চ ২৯৯* রানের ইনিংস খেলেছিলেন। এটাই এই মাঠে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১৯৩২ সালে ক্রিকেট মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্র্যাডম্যান এই রান হাঁকিয়েছিলেন। সেই কীর্তি এদিন টপকে গেলেন ওয়ার্নার। এদিন ওয়ার্নার ৩০০ রান ছুঁতেই গ্যালারি হাততালিতে ফেটে পরে। সেই সঙ্গে এদিন মাথা নিচু করে স্পেশাল সেলিব্রেশনে ব্র্যাডম্যানকে শ্রদ্ধা জানান তিনি।
|
একনজরে ওয়ার্নারের ইনিংস
৫১৯ মিনিট ক্রিজে থেকে ৩৮৯ বল খেলে ৩৭টি চার হাঁকিয়ে ওয়ার্নার ৩০০ রানে পৌঁছন।
|
ওয়ার্নারের কীর্তিতে চোখে জল স্ত্রীয়ের
প্রসঙ্গত শেষ এক বছরটা ওয়ার্নারকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোর পর ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। এরপর দেশের জার্সি গায়ে চাপিয়ে প্রত্যাবর্তন। বিশ্বকাপ ও সীমিত ওভারে রান পেলেও অ্যাসেজ সিরিজে রান পাননি। এবার ঘরের মাঠে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরির পর ওভালে তিনশো হাঁকালেন ওয়ার্নার। সেই কীর্তি দেখে গ্যালারিতে রোদচমশার আড়ালে ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস কেঁদে ফেলেন।
|
চতুর্থ দ্রুততম টেস্ট ত্রিশতরান
এদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম হিসেবে ওয়ার্নার ত্রিশতরান হাঁকান। এর আগে সেহওয়াগ ২৭৮ বলে তিনশো করেছেন। ম্যাথু হেডেন ৩৬২ বলে ও সেহওয়াগ ৩৬৪ বলে তিনশো করেন। এদিন ৩৮৯ বল খেলে তিনশো রানে পৌঁছন ওয়ার্নার।

ডন ব্র্যাডম্যানের আরও একটি রেকর্ড ভাঙলেন ওয়ার্নার
টেস্টে অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান সর্বোচ্চ ৩৩৪ রান হাঁকিয়েছিলেন। এদিন সেই কীর্তিও টপকে গেলেন ওয়ার্নার। উল্লেখ্য অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার মার্ক টেলরও টেস্টে সর্বোচ্চ ৩৩৪ রান হাঁকিয়েছিলেন। তাঁকেও এদিন টপকে গেলেন ওয়ার্নার।

ওয়ার্নার ৩৩৫*
অজিদের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ওয়ার্নার। এদিন ব্র্যাডম্যান ও মার্ক টেলরের ৩৩৪ রান টপকে গিয়ে এই কীর্তি করলেন। অজিদের হয়ে টেস্টে সর্বোচ্চ ৩৮০ রান হাঁকানোর কীর্তি রয়েছে ম্যাথু হেডেনের।


Click it and Unblock the Notifications




















