|
ভাইরাল ভিডিওতে কী রয়েছে
সত্যিই যদি দুই ক্রিকেটারের মধ্যে দূরত্ব তৈরি হয়ে থাকে। এখন সেই দূরত্বে প্রলেপ পড়়েছে বলতে হবে। ভাইরাল দৃশ্যে দেখা যাচ্ছে,রোহিত-জাদেজা মজার এক খেলায় মেতেছেন। যেখানে ইশারায় এক ক্রিকেটারের নাম বোঝাচ্ছেন জাড্ডু। শুরুতে রোহিত সেটা বুঝতে না পারলেও, পরে বেশ কয়েকটি ইশারা মন দিয়ে দেখে সেই ক্রিকেটারকে বুঝতে পারেন হিটম্যান। আদৌতে ইশারায় বিরাট কোহলি নামটি বোঝাতে চেয়েছিলেন জাড্ডু। মজার খেলায় সেটা বুঝে নিতে অসুবিধে হয়নি রোহিতের

রোহিত সঠিক উত্তর দিতেই হেসে লুটোপুটি বিরাট
পুরো বিষয়টা দূর থেকে নজর রাখছিলেন বিরাট। রোহিত সঠিক উত্তর দিতেই হাসিতে ফেটে পড়লেন ভারত অধিনায়ক

বিরাট-রোহিতের খুনসুটি
মজার এই খেলা নিয়ে অধিনায়ক-সহঅধিনায়কের হাসি-ঠাট্টার এই ভিডিওই বলে দিচ্ছে, গুমোট ভাবটা কাটিয়ে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এখন ফুরফুরে আবহাওয়া।


Click it and Unblock the Notifications



















