আর কয়েক ঘণ্টার অপেক্ষা। সন্ধ্যা ৬টায় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। জিয়াগঞ্জের অরিজিৎ সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন দক্ষিণ ভারত তথা বলিউডের জনপ্রিয় দুই নায়িকা তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা। দুজনেই প্রথমবার আইপিএলের আসরে পারফর্ম করার সুযোগ পেয়ে রীতিমতো উত্তেজিত ও রোমাঞ্চিত।
বৃহস্পতিবার বিকেলের পর থেকে বেশ কিছুক্ষণ মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দিতে দেখা গিয়েছে তামান্না ও রশ্মিকাকে। জনপ্রিয় গানের তালে কোমর দোলাতে দেখা যাবে দুই গ্ল্যামারাস অভিনেত্রীকে। এখনও অবধি রশ্মিকা, তামান্না ও অরিজিতের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। যদিও বলিউডের আরও কয়েকজন তারকা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলে জল্পনা চলছে।
Lights 💡
— IndianPremierLeague (@IPL) March 30, 2023
Camera 📸
Action 🔜⏳@tamannaahspeaks & @iamRashmika are geared up for an exhilarating opening ceremony of #TATAIPL 2023 at the Narendra Modi Stadium 🏟️🎇 pic.twitter.com/wAiTBUqjG0
তামান্না বলেন, ছোটবেলা থেকে ক্রিকেট আর মুভি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছে, এটা ভেবে এক্সাইটেড। অরিজিৎ ও রশ্মিকার সঙ্গে পারফর্ম করতে মুখিয়ে রয়েছি। আইপিএলের টুইটার হ্যান্ডলে যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে তামান্নাকে বেশ কয়েকটি গানের তালে অন্যান্য নৃত্যশিল্পীদের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে। রশ্মিকাও মহড়া সেরে নিয়েছেন।
রশ্মিকা জানিয়েছেন, তিনি আইপিএল-সহ ক্রিকেট ম্যাচ দেখেছেন। খেলা দেখার সময় উত্তেজনাও অনুভব করেন। তবে আজ যে অভিজ্ঞতা হতে চলেছে তা তাঁর জীবনেও প্রথম। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতেও তিনিও মুখিয়ে রয়েছেন। তামান্না ও রশ্মিকার কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁদের পছন্দের ক্রিকেটার কারা? এ ক্ষেত্রে দুজনের পছন্দই এক। এই দুই অভিনেত্রী পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিকে। এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন লাইট শো।
𝐓𝐡𝐞 #𝐓𝐀𝐓𝐀𝐈𝐏𝐋 𝟐𝟎𝟐𝟑 𝐒𝐭𝐚𝐫𝐭𝐬 𝐓𝐨𝐝𝐚𝐲!
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
Home & away challenge, interesting new additions and the return of packed crowds 🙌🏻
Hear from the captains ahead of an incredible season 👏🏻👏🏻 - By @Moulinparikh
WATCH the Full Video 🎥🔽 https://t.co/BaDKExCWP1 pic.twitter.com/jUeTXNnrzU
আজ মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির হাঁটুর চোট রয়েছে। তিনি গতকাল অনুশীলন করেননি। তাতেই জল্পনা জোরালো হয় প্রথম ম্যাচে ধোনির না খেলার বিষয় নিয়ে। যদিও চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ধোনি খেলবেন না এমন কথা তাঁর জানা নেই। ধোনি খেলার জন্য ১০০ শতাংশ প্রস্তুত। যদিও শেষ অবধি কী হয় তা জানা যাবে কয়েক ঘণ্টার মধ্যেই। গুজরাত টাইটান্স গতবারের আইপিএল চ্যাম্পিয়ন। তাদের সামনে চেন্নাই সুপার কিংস এর আগে চারবার খেতাব জিতেছে। তবে গতবার দুটি সাক্ষাতেই সিএসকে-বধ সেরেছিল গুজরাত।