আইপিএল থেকে ভারতীয় দলের একাধিক সিরিজেই নেই বুমরাহ, বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা

World Cup 2019 finals nz vs eng | மூத்த மொழிக்கு பெருமை சேர்த்த ஐசிசி! என்ன நடந்தது?

জসপ্রীত বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছে নিউজিল্যান্ডে। এর ফলে তিনি ছিটকে গিয়েছেন আইপিএল ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে। বিশ্বকাপে যাতে দেশের এক নম্বর পেসারকে খেলানো যায় সেজন্য বিশেষ পরিকল্পনা করছে বিসিসিআই। ফলে ভারতীয় পেসারকে বিশ্বকাপের আগে খুব বেশি পেশাদার ক্রিকেটে খেলানো হবে না।

সেরে উঠছেন বুমরাহ

সেরে উঠছেন বুমরাহ

গত সেপ্টেম্বরে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন বুমরাহ। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেললেও সেই সিরিজেই ফের চোট পান। যার জেরে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও টি ২০ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। পিঠের চোট সারিয়ে ভারতীয় দলে জায়গা করে নেন। যদিও বোলিংয়ের সময় ওয়ার্কলোড বাড়াতেই ফের চোট পান। এর জেরে আর কামব্যাক করতে পারেননি।

কোনও ঝুঁকি নয়

কোনও ঝুঁকি নয়

বিশ্বকাপের কথা ভেবে ঝুঁকি না নিয়ে অপারেশনের বন্দোবস্ত করা হয় বুমরাহর। জানা যাচ্ছে, তিনি ভালোভাবেই আরোগ্যলাভ করছেন। এই মাসটা তিনি নিউজিল্যান্ডেই থাকবেন। বুমরাহকে টি ২০ বিশ্বকাপের আগে তড়িঘড়ি মাঠে নামানোর জন্য বড় মাশুল দিতে হয়েছে। এবার আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং মুম্বই ইন্ডিয়ান্স। তিনি যাতে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারেন তা নিশ্চিত করতেই ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে।

বিশ্বকাপের আগে ফিট হবেন?

বিশ্বকাপের আগে ফিট হবেন?

বিশ্বকাপ শুরু অক্টোবরে। তার আগে এশিয়া কাপ রয়েছে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাওয়ার কথা। যদিও এই সিরিজগুলিতেও বুমরাহকে খেলানো হবে না বলেই বিসিসিআই সূত্রে খবর। বুমরাহর ঘনিষ্ঠ মহল সূত্রে একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, চার-মাস নয়, বুমরাহ যাতে আরও চার-পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারেন সেটাই মূল লক্ষ্য। সকলেই তাঁকে নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না। বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করা হবে না। দীর্ঘ রিহ্যাবের পর বুমরাহ বিশ্বকাপ খেলার জন্য ফিট হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে।

কেরিয়ার দীর্ঘায়িত করার পরিকল্পনা

কেরিয়ার দীর্ঘায়িত করার পরিকল্পনা

ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বুমরাহর না থাকা নিশ্চিতভাবেই ভারতের কাছে বড় ধাক্কা। যদিও তারপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র শুরু হবে। আগামী বছর টি ২০ বিশ্বকাপও রয়েছে। বুমরাহ ফিট হয়ে দলে ফিরলে ওই সিরিজ বা ইভেন্টগুলিতে ভারতের শক্তি বাড়বে নিশ্চিতভাবেই। তিন ফরম্যাটেই বল হাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকেন এই পেসার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 22, 2023, 15:46 [IST]
Other articles published on Mar 22, 2023
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+