ভারতের কোন পেসারকে খেলা সবচেয়ে চ্যালেঞ্জের জানালেন লাবুসানে

করোনা পরবর্তী ক্রিকেটে অন্যতম আকর্ষণ বছর শেষে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ। বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। অজিদের ডেরায় টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। চার ম্যাচের এই টেস্ট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।

দুবছর আগে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল ভারত

দুবছর আগে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল ভারত

ভারত বনাম অস্ট্রেলিয়ার এবছরের সিরিজ অবশ্য যথেষ্ট কঠিন হতে চলেছে। দুবছর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিরাট অ্যান্ড কোম্পানি ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

কেন কঠিন এই সিরিজ

কেন কঠিন এই সিরিজ

স্যান্ড পেপার গেট কাণ্ডে জড়িয়ে নির্বাসনে থাকায় দুবছর আগের টেস্ট সিরিজে অজি দলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা ছিলেন না। এবার এই দুই মহারথীকে আসন্ন টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে।

এক্স ফ্যাক্টর হতে পারেন মার্নাস লাবুসানে

এক্স ফ্যাক্টর হতে পারেন মার্নাস লাবুসানে

স্মিথ-ওয়ার্নারের সঙ্গে মিডল অর্ডারের ব্যাটসম্যান মার্নাস লাবুসানে সিরিজে এক্স ফ্যাক্টর হতে পারেন। টেস্ট ক্রিকেটে পা রাখার পর ১৪ টেস্টের ২৩ ইনিংস খেলে ১৪৫৯ রান হাঁকিয়েছেন লাবুসানে। যেখানে ডানহাতি অজি এই ক্রিকেটারের ব্যাটে ৪টি সেঞ্চুরি ও ৮ টি হাফ সেঞ্চুরি রয়েছে।

জসপ্রীত বুমরাহকে নিয়ে কী বললেন লাবুসানে

জসপ্রীত বুমরাহকে নিয়ে কী বললেন লাবুসানে

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে খেলা নিয়ে মুখিয়ে মার্নাস লাবুসানে। সিরিজে ভারতের পক্ষে জসপ্রীত বুমরাহ বড় ফ্যাক্টর হতে পারেন বলে তিনি মনে করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ সবচেয়ে ভয়ংকর, জসপ্রীতকে খেলা কঠিন বলে মার্নাস মন্তব্য করেছেন।

কবে থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু

কবে থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু

১১ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ভারত। এরপর ৩ ডিসেম্বর থেকে চার ম্যাচের টেস্টে দুই দল মুখোমুখি হতে চলেছে। ১২ জানুয়ারি থেকে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সফরের শেষ তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে।

করোনা পরবর্তী ক্রিকেটে অবশেষ ট্রেনিং শুরু! চার ভিন্ন মাঠে প্রস্তুতি সারলেন জাতীয় দলের ৯ ক্রিকেটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 19, 2020, 17:51 [IST]
Other articles published on Jul 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+