
জসপ্রীত বুমরাহের কেরিয়ার
ভারতের হয়ে ১২টি টেস্ট ও ৫৮টি টেস্ট খেলা জসপ্রীত বুমরাহ দুই ফর্ম্যাটে যথাক্রমে ৬২ ও ১০৮টি উইকেট নিয়েছেন। টেস্টে হ্যাটট্রিকও রয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার জার্সিতে ৪৫টি টি-টোয়েন্টি খেলে ৫৯টি উইকেট নিয়েছেন বুমরাহ। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

কোন বলে স্বাচ্ছন্দ্য
করোনা ভাইরাসের জেরে লকডাউনে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ইয়ান বিশপের সঙ্গে কথোপকথনে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, তিনি ইংল্যান্ডের ডিউক বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতের এসজি এবং অস্ট্রেলিয়ার কোকাবুরার থেকে এই বলে সিম এবং সুইং ভালো ধরে বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

ভিন্ন অ্যাকশন
যখন আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন, তখন জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশনে চমকে গিয়েছিলেন বিশ্বের তাবড় ব্যাটসম্যান। তাঁর বোলিং অ্যাকশন যে সম্পূর্ণ আলাদা, তা মেনে নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। তবে এখন তাঁর বোলিং অ্যাকশন ব্যাটসম্যানদের কাছে পরিচিত হয়ে গিয়েছে বলেও মনে করেন বুমরাহ। তাই নিজের ডেলিভারিতে নতুন কিছু যোগ করতে তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন জসপ্রীত।

অতিরিক্ত কোচিং নয়
তাঁর ছোট রান-আপ ও অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য তিনি কারও কাছ থেকে খুব বেশি কোচিং নেননি বলে দাবি করেছেন জসপ্রীত বুমরাহ। বোলিংয়ে স্বকীয়তা তিনি নিজেই এনেছেন বলে দাবি ভারতীয় ফাস্ট বোলারের।


Click it and Unblock the Notifications
করোনা মৃত্যুমিছিলে চেনা জীবনের অনেক ছক পাল্টে দেবে, সাক্ষাৎকারে আর কী কী বললেন মেসি


















