মায়ের কোলে হার্দিক-বুমরাহরা,মাতৃদিবসে ক্রিকেটারদের মায়ের সঙ্গে কাটানো সোনালী মুহূর্ত দেখুন

১০ মে, আজ মায়েদের দিন। প্রতি বছর এই ১০ মে দিনটি মাতৃদিবস হিসেবে পালন করা হয়। বিশেষ এই দিনে আজ মাকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা আজ মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। একনজরে মায়ের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ছবি দেখে নেওয়া যাক।

স্কুল জীবনে ফিরে গেলেন হার্দিক

স্কুল জীবনে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তে এদিন শেয়ার করলেন হার্দিক পান্ডিয়া। ইনস্টাগ্রামে এদিন একেবারে ছোটবেলার স্কুল জীবনে মাকে পাশে নিয়ে তোলা ছবি পোস্ট করেছেন হার্দিক। সঙ্গে হার্দিক লেখেন, 'তখনও ভালোবাসতাম, এখনও ভালোবাসি, আগামী দিনেও ভালোবাসব। হ্যাপি মাদার্স ডে।'

মায়ের কোলে বুমরাহ

হার্দিকের চেয়েও ছোটবেলায় ফিরে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইনস্টাগ্রামে মায়ের কোল আঁকড়ে থাকার ছবি পোস্ট করেছেন। ছবিতে মুখে আঙুল ঢুকিয়ে মায়ের আঁচল ধরে রেখেছেন বুমরাহ।

মায়ের কোলে মাথা রেখে ঘুমালেন চাহাল

মাতৃদিবসে আজ মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর ছবি পোস্ট করেছেন যুজবেন্দ্র চাহাল। সঙ্গে ভারতীয় লেগ স্পিনার লেখেন, মায়ের ভালোবাসার সুখের সঙ্গে অন্য কোনও সুখের কোনও তুলনা হয় না।

মহম্মদ কাইফ

মায়ের সঙ্গে এদিন ছবি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ

মা তোমায় ভালোবাসি, লিখলেন শিখর

মায়ের সঙ্গে সেলফি তোলার মুহূর্ত পোস্ট করে শিখর ধাওয়ান লিখেছেন, 'মা তোমায় ভালোবাসি'

কুলদীপের পোস্ট

মায়ের সঙ্গে এদিন ছবি পোস্ট করেছেন কুলদীপ যাদব। এই লকডাউনে মায়ের থেকে এখন ভালোবাসা ও আদর খাচ্ছেন উল্লেখ করেছেন কুলদীপ।

মায়ের কোলে চেপে শ্রেয়স আইয়ার

মাতৃদিবসে ছেলেবেলার মুহূর্ত শেয়ার করছেন শ্রেয়স আইয়ার। মায়ের কোলে চেপে ক্যামেরার দিকে পোজ দেওয়ার ছবি পোস্ট করেছেন ভারতীয় ব্যাটসম্যান।

বিরাটের সাদা-কালো পোস্ট

বিরাটের সাদা-কালো পোস্ট

মাতৃদিবসে মায়ের সঙ্গে এক সোনালী মুহুর্ত শেয়ার করেছেন বিরাট। মায়ের কথায় হাসিতে ফেটে পড়ার মুহূর্ত শেয়ার করেছেন কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 10, 2020, 18:39 [IST]
Other articles published on May 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+