IPL 2023: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ম্যাচে অনিশ্চিত ম্যাক্সওয়েল, সংশয় হ্যাজলউডকে নিয়ে

World Cup 2019 : தோல்விக்கான காரணம் இவர்கள் தான்.. பழியை போட்ட ரவி சாஸ்திரி- வீடியோ

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণশক্তির দল নামাতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দেশের হয়ে খেলা থাকায় ওয়ানিন্দু হাসারঙ্গা পৌঁছবেন আইপিএল শুরুর পর। চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। প্রথম ম্যাচে অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েলও।

গত নভেম্বর মাসে পা ভেঙেছিল গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ত্রোপচারও হয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলার পর ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রাখা হয় ম্যাক্সওয়েলকে। তিনি নিজেই জানিয়েছেন, ১০০ শতাংশ ফিট হতে আরও কয়েক মাস লাগবে। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেললেও পরের দুটি ম্যাচে খেলেননি ম্যাক্সওয়েল। এখন তাঁর স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ে জোর দেওয়া হচ্ছে। আরসিবির হয়ে প্রথম ম্যাচে নামা নিয়ে তাই সংশয় রয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং বিভাগ চিন্তায় থাকছে জশ হ্যাজলউডকে নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আইপিএলের প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন না জশ হ্যাজলউড। যদিও টুর্নামেন্টের পরের দিকে খেলার বিষয়ে আশাবাদী তিনি। চোটের কারণে ভারত সফরেও খেলতে পারেননি হ্যাজলউড। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল স্টাফ সবুজ সঙ্কেত দিলে তবেই আইপিএল খেলতে পারবেন এই তারকা অজি পেসার।

২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচ দিয়েই আইপিএল অভিযান শুরু করবে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির হয়ে প্রথম দুটি ম্যাচে নেই শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কার শেষ টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি রয়েছে ৮ এপ্রিল। তারপর আরসিবির সঙ্গে যোগ দেবেন টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ২ নম্বর বোলার। আরসিবি ২০১৯ সালের পর এই প্রথমবার বেঙ্গালুরুতে আইপিএল খেলবে। আরসিবি আনবক্স ইভেন্টের দিনই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে আরসিবি। সেদিন থেকেই প্রায় পুরো দল অনুশীলন চালাচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 30, 2023, 11:50 [IST]
Other articles published on Mar 30, 2023
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+