আইপিএল ২০২০: ইয়ন মর্গ্যানের জায়গায় কে? চোট চিন্তায় কেকেআরের স্নায়ুর চাপ বাড়িয়ে দিলেন বাঁ-হাতি

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

আইপিএলের আগে কেকেআর শিবিরে স্নায়ুর চাপ বাড়িয়ে দিলেন ইয়ন মর্গ্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ ফিল্ডিংয়ে রান আটকাতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান। যে চোটের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে নামা নিয়ে কোনও ঝুঁকি নিলেন না মর্গ্যান।

মর্গ্যানের জায়গায় কে?

মর্গ্যানের জায়গায় কে?

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল। তাই আগের ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর আর কোনও ঝুঁকি নেওয়া নয়। মর্গ্যানের পরিবর্তে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিলেন মইন আলি। মর্গ্যানকে ছাড়া অবশ্য সিরিজের তৃতীয় ম্যাচ হেরে বসেছে ইংল্যান্ড। ম্যাচে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া।

চোট নিয়ে কী আপডেট

চোট নিয়ে কী আপডেট

মর্গ্যানের আঙুলের চোট নিয়ে অবশ্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনও সরকারি মন্তব্য করা হনয়ি। ফলে আইপিএলের আগে কেকেআর ইয়ন মর্গ্যানকে লিগের শুরু থেকে পাবে কিনা, সেই নিয়ে চিন্তা বাড়ল।

ইয়ন মর্গ্যানের আঙুলের কোন অংশে চোট

ইয়ন মর্গ্যানের আঙুলের কোন অংশে চোট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অজিদের ব্যাটিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে মর্গ্যানের হাতে চোট লাগে। মার্কাস স্টোয়েনিসের একটি শট বাঁচাতে গিয়ে মর্গ্যান শরীর ছুঁড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েন। এতেই হাতের আঙুলে চোট পান মর্গ্যান। ভিডিওতে ধরা পড়েছে, ডান হাতের রিং ফিঙ্গারে উপরের অংশটি বেঁকে যায়। চোট মর্গ্যানকে বেশ কিছুক্ষণ কাতরাতেও দেখা যায়। এরপর ইংল্যান্ড দলের ফিজিওর থেকে সুশ্রুষা নেন মর্গ্যান।

কেকেআর দলে কতটা গুরুত্বপূর্ণ মর্গ্যান

কেকেআর দলে কতটা গুরুত্বপূর্ণ মর্গ্যান

২০২০ সালের নিলামে ৫.২৫ কোটি টাকায় মর্গ্যানকে দলে নিয়েছে নাইটব্রিগেড। তারকা ক্রিকেটার নাইট রাইডার্সের মিডল অর্ডারে ব্যাটিং স্তম্ভ হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

 চোটের জন্য ইংল্যান্ডের ক্রিকেটারকে হারিয়েছে কেকেআর

চোটের জন্য ইংল্যান্ডের ক্রিকেটারকে হারিয়েছে কেকেআর

আইপিএল শুরু আগেই নাইট শিবিরে ইতিমধ্যে চোট চিন্তা গ্রাস করেছে। কাঁধের চোটের কারণে এবছর হ্যারি গার্নিকে পাচ্ছে না কেকেআর। সেপ্টেম্বরেই তাঁর কাঁধে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। বাঁ-হাতি পেসারকে হারানোর পর এবার বাঁ-হাতি ব্যাটমস্যান মর্গ্যানকে হারাতে হলে আরও বড় চিন্তায় পড়বে নাইট রাইডার্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 9, 2020, 11:36 [IST]
Other articles published on Sep 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+