কীভাবে দাদার ব্যাটিং স্টাইল আত্মস্থ করেছিলেন কেকেআর ব্যাটসম্যান

সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনার পারদ ধীরে ধীরে চড়ছে। আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সের বিশেষ ভরসা নীতীশ রানা জোরকদমে নিজের প্রস্তুতি সারছেন। যিনি এমন এক ক্রিকেটার, যার ব্যাটিং স্টাইলের সঙ্গে দাদা সৌরভ গঙ্গোপাধ্যাকে গুলিয়ে ফেলেন অনেকে। এ ব্যাপারে মন্তব্য করলেন নাইট তারকা।

সৌরভকে দেখেই বড় হয়েছেন

সৌরভকে দেখেই বড় হয়েছেন

বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়কে আদর্শ করেই যে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছেন, তা স্বীকার করেছেন নীতীশ রানা। বলেছেন, শৈশবে দাদার ব্যাটিং স্টাইল তাঁর ভালো লাগতো। সেই ধরন তিনি নিজের ব্যাটিংয়েও রপ্ত করেছিলেন বলে জানিয়েছেন রানা।

মিমিক ক্রিকেটার

মিমিক ক্রিকেটার

আবু ধাবিতে আইপিএলের প্রস্তুতির ফাঁকে এক সাক্ষাৎকারে নীতীশ রানা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সৌরভকে নকল করে তিনি বেড়ে উঠেছেন। তা দেখে পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব তাঁকে দাদার মতো খেলার জন্য আরও উদ্বুদ্ধ করতেন বলেও জানিয়েছেন কেকেআর তারকা। তখন থেকেই বিসিসিআই সভাপতিকে নিয়ে তাঁর স্বপ্ন দেখা বলে বক্তব্য নীতীশ রানার।

এখনও কী আদর্শ সৌরভ

এখনও কী আদর্শ সৌরভ

নীতীশ রানা জানিয়েছেন, সিনিয়র স্তরে খেলতে শুরু করার পর তাঁর ফোকাস কিছুটা হলেও সরে গিয়েছিল। সেই সময় দিল্লি দলের সিনিয়র তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে দেখে তিনি নিজের খেলার ধরন পরিবর্তন করেছিলেন বলে জানিয়েছেন নীতীশ রানা।

ব্যাটিং স্টাইল কি সত্যিই এক

ব্যাটিং স্টাইল কি সত্যিই এক

সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর ব্যাটিং স্টাইল পুরোপুরি মেলে বলে মনে করেন না নীতীশ রানা। তবে এতদিন ধরে তাঁদের খেলা দেখার সৌজন্যে সেই প্রভাব তাঁর ব্যাটিংয়ে থাকতে পারে বলে মনে করেন কলকাতা নাইট রাইডার্স তারকা।

আইপিএলের বাকি মাত্র ১৮ দিন, সূচি প্রকাশ নিয়ে কী আপডেট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 1, 2020, 17:26 [IST]
Other articles published on Sep 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+