আইপিএল ২০২০: কুম্বলে থেকে স্টার্ক,৬ বলে ৬ বোলারকে নকল করে চমক বুমরাহের

தோனி மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளேன் - ஸ்டீவ் வாஹ்

১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২০-র অভিযান শুরুর আগে খোসমেজাজে জসপ্রীত বুমরাহ। নেটে বোলিং করার সময় ছ'জন বেলারকে নকল করে দেখালেন বুমরাহ।

মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা এক ভিডিওতে নেট সেশনের শেষে ছয় বোলারকে নিজের মতো নকল করেছেন বুমরাহ। যেখানে মুনাফ প্যাটেলের বোলিং নকল করে বুমরাহ প্রথম বলটি করেন। ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন মুনাফ। প্রাক্তন এই পেসার একসময় দেশের অন্যতম সেরা পেসার ছিলেন। সীমিত ওভারে ভারতকে অনেক ম্যাচে আঁটোসাঁটো বোলিং করে জয় এনে দিয়েছেন।

মুনাফের পর কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে নকল করেন জসপ্রীত। অস্ট্রেলিয়ার হয়ে দুবার বিশ্বকাপ জিতেছেন ম্যাকগ্রা। ২০০৩ বিশ্বকাপে ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাকগ্রার দুরন্ত বোলিং ক্রিকেট দুনিয়ায় আজও বারবার স্মরণ করা হয়। সেই ফাইনালে ম্যাকগ্রার বলে সচিনের আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মনে করা হয়। সেই ম্যাকগ্রার বোলিং এবার অবিকল নকল করলেন বুমবুম।

মিচেল স্টার্ক, বুমরাহ ডানহাতি পেসার হলেও অস্ট্রেলিয়ার বাঁ-হাতি এই পেসারকেও দারুণ নকল করেছেন। ডানহাতি পেসার হিসেবে বাঁ-হাতে বল করার কাজটা সোজা না হলেও বুমরাহ কিন্তু নকল করার ক্ষেত্রে দারুণভাবে ম্যানেজ দিয়েছেন। এরপর ভারতীয় পার্ট টাইম স্পিনার কেদার যাদব, আইপিএল খ্যাত শ্রেয়স গোপালকে নকল করেন বুমরাহ। এই দুই স্পিনারকে নকল করার ক্ষেত্রে অবশ্য বুমরাহকে বিশেষ বেগ পেতে হয়নি। নকল করার খেলায় বুমরাহ শেষটা করেছেন অনিল কুম্বলেকে দিয়ে। ভারতীয় কিংবদন্তি স্পিনারের মতো বল স্পিন করাতে না পারলেও বোলিং স্টাইল অবিকল নকল করতে পেরেছেন তিনি।

নেই ইস্ট-মোহন দ্বৈরথ, এবার কেমন হবে আই লিগ? বড় দল কারা?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 8, 2020, 18:03 [IST]
Other articles published on Sep 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+