
কত রানের স্কোরে লড়াই জমে উঠবে
আমিরশাহীর পরিবেশে আইপিএল শুরুর আগে এবার স্কোর নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স। ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন পদে থাকা মাইক হেসন আইপিএলে এবছর কত রানের পুঁজি নিয়ে লড়াই করা যেতে পারে সেই নিয়ে এক আড্ডায় মতামত রেখেছেন।

স্পিনাররা বাজিমাত করবে মনে করছেন হেসন
হেসনের মতে, আইপিএলে এবছর ১৬০ রানে স্কোর নিয়েও লড়াই করা যেতে পারে। আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা নিউজিল্যান্ড দলের প্রাক্তন কোচ হেসন জানিয়েছেন, 'আমিরশাহীতে এবছর স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ভারতের থেকে আমিরশাহীতে স্পিনারটা অনেক বেশি সুবিধে পাবে। মাঠ গুলো অনেক বড়, শারজা-আবুধাবিতে স্পিনাররা পরিবেশকে কাজে লাগাতে পারলে ১৬০ রানের স্কোরই প্রতিযোগিতামূলক হতে চলেছে। '

একনজরে আরসিবি ক্যাম্পে স্পিনার কারা
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ক্যাম্পে অ্যাডাম জাম্পা থেকে শুরু করে পবন নেগি, যুজবেন্দ্র চাহাল, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, প্রবীণ দেশপাণ্ডে, মইন আলির মতো স্পিনাররা রয়েছেন।

শেষ তিন মরসুমের পারফর্ম্যান্স
শেষ তিন মরসুম আরসিবি পয়েন্ট তালিকায় একেবারে দাগ কাটতে পারেনি। ২০১৯ সালে বিরাটরা ৮ নম্বরে শেষ করেছিল। বেঙ্গালুরুর ফ্র্য়াঞ্চাইজি ২০১৮ সালে ছয় নম্বরে শেষ করে। ২০১৭ সালেও তারা হতশ্রী পারফর্ম্যান্স করেছিল। যেখানে পয়েন্ট তালিকায় সবার নিয়ে আরসিবি ৮ নম্বরে শেষ করেছিল।


Click it and Unblock the Notifications
ধোনির কোন সাহসী সিদ্ধান্তের পর আইপিএল ২০২০-এর সূচি প্রকাশ বিসিসিআইয়ের?

















