IPL 2023: আইপিএলের ১০টি দলের ব্র্যান্ড ভ্যালু জানেন কি? কোন দলের মালিকানা কাদের হাতে?

WORLD CUP 2019 | கோலி மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ திட்டம்?

আইপিএলের ষোড়শ সংস্করণ শুরু হবে ৩১ মার্চ থেকে। ইতিমধ্যেই বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতীয় ক্রিকেটাররা তো আছেনই, একে একে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। আইপিএলে এখন অংশ নেয় ১০টি দল। একনজরে দেখে নেওয়া যাক এই ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকানা কাদের হাতে রয়েছে, ব্র্যান্ড ভ্যালুই বা কত?

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল খেতাব জিতেছে। বেটিং কেলেঙ্কারিতে কর্ণধাররা জড়িয়ে পড়ায় ২০১৫ সালের জুলাই থেকে দুই বছরের জন্য সাসপেন্ড ছিল সিএসকে। চেন্নাই সুপার কিংসের মালিকানা ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিল ইন্ডিয়া সিমেন্টসের হাতে। ২০১৪ থেকে এখনও অবধি এন শ্রীনিবাসনের চেন্নাই সুপার সুপার কিংস ক্রিকেট লিমিটেড এই দলের মালিক। সিইও পদে রয়েছেন কাশী বিশ্বনাথন। ২০২২ সালের ডিসেম্বর অবধি এই দলের ব্র্যান্ড ভ্যালু ৭৩.৬০ মিলিয়ন মার্কিন ডলার।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

২০০৮ সালে দিল্লি ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিল জিএমআর গ্রুপ। প্রথমে এর নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। ৮৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে জিএমআর দিল্লি ফ্র্যাঞ্চাইজি নেয়। ২০১৮ সালের মার্চে ৫০ শতাংশ মালিকানা ন্যস্ত হয় জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। ৫৫০ কোটি টাকা বা ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। তখন থেকে দলের নাম দিল্লি ক্যাপিটালস। ফলে জিএমআর গ্রুপের কিরণ কুমার গ্রান্ধি ও জেএসডব্লিউ গ্রুপের পার্থ জিন্দালের হাতেই রয়েছে দলের মালিকানা। ব্র্যান্ড ভ্যালু ৬২.৪০ মিলিয়ন মার্কিন ডলার (গত ডিসেম্বর অবধি)।

পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস

মোহিত বর্মণ (ডাবর), নেস ওয়াডিয়া (ওয়াডিয়া গ্রুপ), প্রীতি জিন্টা পিজেডএনজেড মিডিয়া) ও করণ পল (এপিজে সুরেন্দ্র গ্রুপ) যৌথভাবে পাঞ্জাবের মালিকানা নিয়েছিলেন। সিইও সতীশ মেনন। গত ডিসেম্বর অবধি এই দলের ব্র্যান্ড ভ্যালু ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রথমে এই দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। যদিও পরে ভাগ্য বদলের লক্ষ্যে দলের নাম ও জার্সির রং বদলানো হয়। পাঞ্জাব কিংস নামে এখন আইপিএল খেলছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্সের মালিকানা রয়েছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মেহতা গ্রুপের হাতে। এই দলের কর্ণধার শাহরুখ খান, জুহি চাওলা ও জয় মেহতা। সিইও ভেঙ্কি মাইসোর। আইপিএলে টানা সর্বাধিক ম্যাচ জেতার নজির রয়েছে কেকেআরের দখলে। ২০১২ ও ২০১৪ সালে নাইটরা আইপিএল জেতে। দলের ব্র্যান্ড ভ্যালু গত ডিসেম্বর অবধি ৭৬.৮০ মিলিয়ন মার্কিন ডলার।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের সফলতম দল। পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। এই দলে মালিকানা রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ইন্ডিয়াউইন স্পোর্টসের হাতে। ২০১৭ সালে প্রথম আইপিএল দল হিসেবে এর ব্র্যান্ড ভ্যালু ১০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। ২০১৯ সালে তা হয় ১১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৮০৯ কোটি টাকা। গত ডিসেম্বরে নীতা আম্বানি ও আকাশ আম্বানির মুম্বই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু ছিল ৮৩ মিলিয়ন মার্কিন ডলার।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

আইপিএলের প্রথম বছরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। যদিও বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এই দল চেন্নাই সুপার কিংসের মতো ২০১৬ ও ২০১৭-র আইপিএলে খেলতে পারেনি। রাজস্থান রয়্যালসের মালিকানা একটা সময় ছিল শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রাদের হাতে। তবে এখন এর মালিকানা রয়েছে মনোজ বাদালে (ইমার্জিং মিডিয়া প্রাইভেট লিমিটেড), লালচান মার্ডক (ফক্স মিডিয়া), জেরি কার্ডিনালে (রেডবার্ড ক্যাপিটাল পার্টনারস), শেন ওয়ার্ন (বর্তমানে ওয়ার্ন ফ্যামিলি)- হাতে। গত ডিসেম্বরে এই দলের ব্র্যান্ড ভ্যালু ছিল ৬১.৩০ মিলিয়ন মার্কিন ডলার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাম রেখেছিল বিজয় মালিয়ার ইউনাইটেড স্পিরিটস। তাদের মদের ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জের সঙ্গে সাযুজ্য রেখে। এখনও এই দলের মালিকানা রয়েছে ইউনাইটেড স্পিরিটসের হাতে। চেয়ারম্যান প্রথমেশ মিশ্র। একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। গত ডিসেম্বরে এই দলের ব্র্যান্ড ভ্যালু ছিল ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির নাম প্রথমে ছিল ডেকান চার্জার্স। ২০১২ সালে সান গ্রুপের কর্ণধার কলানিথি মারান এই দলের মালিকানা নেয়। ২০১৬ সালে হায়দরাবাদ আইপিএল জেতে। ২০০৮ সাল থেকে এই দলের মালিকানা ছিল ডেকান ক্রনিকলসের হাতে। তারপর এখন এই দলের মালিকানা সান গ্রুপের। গত ডিসেম্বরে এই দলের ব্র্যান্ড ভ্যালু ছিল ৪৮.৮০ মিলিয়ন মার্কিন ডলার।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস ২০২২ সাল থেকে আইপিএল খেলছে। এই দলের কর্ণধার হলেন সঞ্জীব গোয়েঙ্কা। ৭০৯০ কোটি টাকায় লখনউ দলটি কেনে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। যা বিসিসিআইয়ের বেস প্রাইস ২০০০ কোটি টাকার চেয়ে ২৫০ শতাংশ বেশি। গত ডিসেম্বরে এই দলের ব্র্যান্ড ভ্যালু ছিল ৩১.৮০ মিলিয়ন মার্কিন ডলার। দলের সিইও বিনোদ বিস্ত।

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স

আইপিএলে আবির্ভাবের বছরেই গত আইপিএলে চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। ৫৬২৫ কোটি টাকায় এই দলের মালিকানা নেয় সিদ্ধার্থ প্যাটেলের সিভিসি ক্যাপিটালস। বেস প্রাইসের চেয়ে ১৬০ শতাংশ বেশি অর্থের বিনিময়ে। আইপিএল চ্যাম্পিয়ন দলের ব্র্যান্ড ভ্যালু গত ডিসেম্বরে ছিল ৪৭.৪০ মিলিয়ন মার্কিন ডলার। এই দলের সিওও পদে রয়েছেন অরবিন্দর সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 21, 2023, 17:15 [IST]
Other articles published on Mar 21, 2023
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+