
একমাত্র রাসেলই পারেন
কেকেআর মেন্টর ডেভিড হাসির মতে, আন্দ্রে রাসেল বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে অনায়াসে দ্বিশতরান করতে পারেন। সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যে গুন প্রয়োজন, সেই টেকনিক, শট এবং শক্তি ক্যারিবিয়ান অল-রাউন্ডারের কাছে রয়েছে বলেও মনে করেন হাসি।

তবে একটাই শর্ত
ডেভিড হাসি মনে করেন, টি-টোয়েন্টিতে দ্বিশতরান করতেই পারেন আন্দ্রে রাসেল। তবে তা করতে গেলে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে ব্যাটিং অর্ডারের ওপরে নামতে হবে বলে মনে করেন কেকেআর মেন্টর তথা প্রাক্তন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবারের আইপিএলেই রাসেল এই নজির গড়তে পারেন বলেও বিশ্বাস করেন হাসি।

তবে তিনে রাসেল
ডেভিড হাসির কথা থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবারের আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে পারেন আন্দ্রে রাসেল। নিয়মিত না হলেও মাঝে মাঝে ইনিংসের শুরুতেই রাসেল ধামাকা দেখতে পারেন কেকেআর ফ্যানরা।

রাসেল ক্যারিশমা
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৫১০ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন আন্দ্রে রাসেল। আইপিএলে সর্বাধিক স্ট্রাইক রেটের মালিক ক্যারিবিয়ান অল-রাউন্ডার। এবারও ভালো কিছু করতে রাসেলের দিকেই তাকিয়ে রয়েছে কেকেআর।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : সিএসকে-র পর আরও এক ফ্র্যাঞ্চাইজি শিবিরে করোনার থাবা!

















