কেকেআর ফ্যানেদের জন্য সুখবর, আইপিএলের আগে টি-২০ ক্রিকেটে ঝড়ো ইনিংস নাইট তারকার

WORLD CUP 2019: IND VS SL | அனுஷ்காதான் என் வாழ்க்கையை மாற்றியது..கே.எல் ராகுல் உருக்கம்!

কেকেআর ফ্যানেদের জন্য সুখবর। আইপিএলের আগে টি-২০ ক্রিকেটে ঝড়ো ইনিংস খেললেন ইংল্যান্ডের মারকুটে ডানহাতি ব্যাটসম্যান টম ব্যান্টন।

ব্যান্টনকে নিয়েছে কেকেআর

ব্যান্টনকে নিয়েছে কেকেআর

এবছর ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই ইংল্যান্ডের ২২ বছরের মারকুটে ডানহাতি ব্যাটসম্যান টম ব্যান্টনকে নিয়েছে নাইটশিবির। ওপেনিংয়ে শুভমান গিল ও সুনীল নারিন শেষবার নাইট জার্সিতে ওপেন করেছিলেন। এবার নারিন-ব্যান্টন বা গিল-ব্যান্টন জুটিকে কেকেআর জার্সিতে ওপেন করতে দেখা যেতে পারে।

আইপিএলের আগে ব্যাটিং ট্রেলার ব্যান্টনের

আইপিএলের আগে ব্যাটিং ট্রেলার ব্যান্টনের

কেরিয়ারের প্রথম আইপিএল খেলার আগে ঝড়ো ইনিংসে ট্রেলার জমিয়ে দিলেন ব্যান্টন। আইপিএল হতে হাতে বাকি আর মাত্র ১৯ দিন। তার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ইংল্যান্ড।

মারকাটারি ঝড়ো ব্যাটিং

মারকাটারি ঝড়ো ব্যাটিং

পাকিস্তানের বিরুদ্ধে সেই সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যান্টন ৪২ বলে ৭১ রান যোগ করেন। ওপেনার ব্যান্টনের ইনিংস ৪টি চার ও ৫টি ছয় দিয়ে সাজানো ছিল।

ম্যাচের ফল

ম্যাচের ফল

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অবশ্য পুরো খেলা হয়নি। ইংল্যান্ড ১৬. ১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। বৃষ্টির পর ভেজা মাঠে আর বল গড়ানো সম্ভব হয়নি। ম্যাচের মীমাংসা না হলেও, ব্যান্টনের ধুঁয়াধার ইনিংস আইপিএলের নাইট ফ্যানেদের মুখে দারুণ হাসি ফোটালো বলা চলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 29, 2020, 10:48 [IST]
Other articles published on Aug 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+