
চেন্নাই সুপার কিংস
তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস শিবিরে রয়েছেম মহেন্দ্র সিং ধোনির মতো বিশ্ব কাঁপানো উইকেটরক্ষক। পরিবর্ত হিসেবে দলে রয়েছেন নারায়ণ জগদীশনের মতো তরুণ তারকা।

মুম্বই ইন্ডিয়ান্স
চার বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে চেন্নাই সুপার কিংসের থেকে উইকেটরক্ষকের সঞ্চয় বেশি। রোহিত শর্মাদের প্রথম চয়েজ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। দলে রয়েছেন ইশান কিষাণ ও আদিত্য তারের মতো অভিজ্ঞ উইকেটরক্ষকও।

দিল্লি ক্যাপিটালস
উইকেটরক্ষক হিসেবে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে খেলবেন ঋষভ পন্থ। রিজার্ভ ক্যাটাগরিতে দলে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকেও রাখা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স
অধিনায়ক দীনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্সের প্রথম ভরসা। তিনি ছাড়াও দলের রয়েছেন টম ব্যান্টন, নিখিল নায়েকের মতো উইকেটরক্ষকরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। পরিবর্তের প্রয়োজন হলে দলে জোশ ফিলিপ, এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটাররাও রয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদ
গত মরশুমের মতো এবার ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন। পরিবর্ত হিসেবে দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং শ্রীবৎস্য গোস্বামীর মতো ক্রিকেটাররা।

কিংস ইলেভেন পাঞ্জাব
অধিনায়ক কেএল রাহুলের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও সীমরণ সিং কিংস ইলেভেন পাঞ্জাবের ভরসা।

রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসনের পাশাপাশি জোস বাটলার, রবিন উথাপ্পা এবং অনুজ রাওয়াত রয়েছে উইকেটরক্ষকের তালিকায়।


Click it and Unblock the Notifications
আইপিএল শুরুর আগেই ধাক্কা, করোনা আক্রান্ত এক সিএসকে ক্রিকেটার, ১২ সাপোর্টট স্টাফ!

















