আইপিএল জয়ী সিএসকে কীভাবে সেলিব্রেশনে মাতল, দেখুন ছবি

আইপিএল জিতে চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়রা সকলে আনন্দ করলেও কেউ অতিরিক্ত আবেগে ভেসে যাননি। দলের বেশিরভাগ খেলোয়াড়ই আন্তর্জাতিক ক্রিকেট খেলে এসেছেন। সকলেই জীবনে বহু ট্রফি জিতেছেন। ফলে এই আইপিএল ট্রফি জিতে আনন্দের থেকেও বেশি ঋদ্ধ হয়েছেন তাঁরা। দুই বছর পরে সাসপেন্ড অবস্থা থেকে ফিরে এসে চেন্নাই যেভাবে বাজিমাত করেছে তা দেখার মতো।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো, শ্যেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, হরভজন সিং সহ অনেকেই বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। কেউ অবসর নিয়েছেন, কেউ দোরগোড়ায় রয়েছেন। ফলে কেরিয়ারের শেষদিকে এমন বড় ট্রফিজয় নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করেছে। কীভাবে সেলিব্রেট করল চেন্নাই দল তা দেখে নেওয়া যাক একনজরে।

ট্রফি সঙ্গে নিয়ে কোচ স্টিফেন ফ্লেমিং ও ফাইনালের ম্যাচের সেরা শ্যেন ওয়াটসন।

চেন্নাই দলের ম্যানেজার কাম সাপোর্ট স্টাফরা এভাবেই দলের ট্রফি জয়ের পর উল্লাসে মেতে ওঠেন।

হরভজন সিং ফাইনালে না খেললেও জেতার পরে ট্রফি নিয়ে সেলিব্রেট করতে ভোলেননি।

কন্যা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে আইপিএল ট্রফি হাতে ছবি দিয়েছেন সুরেশ রায়নাও।

মুম্বই থেকে বিমান ধরে চেন্নাই ফিরছে সিএসকে। তারপরে সন্ধ্যায় হবে টিম ডিনার ও সেলিব্রেশন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 28, 2018, 16:44 [IST]
Other articles published on May 28, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+