
'অটোমেটিক চয়েস'
সুস্থ থাকলে ভারের এই ১২ সদস্যের দলে এমন কিছু নাম রয়েছে, যাঁরা এই মুহূর্তে ভারতের যেকোনও টি২০ ম্যাচে প্রথম একাদশে 'অটোমেটিক চয়েস'। ভারতের ব্যাটিং লআইনআপের প্রথম তিনজন - রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি এবং পেসার জুটি ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরা।

উইকেটরক্ষক ধাঁধা
ভারতের অস্ট্রেলিয়া সফরকারী টি২০ স্কোয়াডে উইকেটরক্ষক হিসাবে নথিভুক্ত রয়েছে দীনেশ কার্তিক ও ঋষভ পন্থের নাম। দুজনেই প্রথম ম্যাচের ১২ জনের দলেও আছেন। এই তালিকায় উইকেটরক্ষক হিসাবে নাম রয়েছে পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজেও তাই ছিল। কিন্তু ম্যাচে কিপিং করেছিলেন কার্তিক। তবে সেখানে অধিনায়ক ছিলেন রোহিত। বিরাট কিন্তু ২০১৯ বিশ্বকাপে পন্থকে নিয়ে যেতে আগ্রহী। কার্তিক ওয়ানডে দলে নেই। তাই অস্ট্রেলিয়ায় পন্থেরই উইকেটের পিছনে থাকার সম্ভাবনা বেশি।

বাদ পড়লেন সুন্দর
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইতে শেষ টি২০ ম্যাচে ভারতীয় দলে ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু বুধবারের ম্যাচের প্রথম ১২ জের দলে তিনি নেই। দলে একমাত্র অলরাউন্ডার হিসাবে রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া। কাজেই তাঁরও প্রথম একাদশে সুযোগ পাকা। তাঁর সামনে কিন্তু এই সিরিজ ওয়ানডে দলের দরজায় কড়া নাড়ার বাল সুযোগ।

বাদ পড়বেন কোনজন
ভারতের ১২ সদস্যের দলে কুলদীপ ও চাহাল দুই স্পিনারকেই রাখা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয় পিচে দুই স্পিনার ভারত খেলাবে বলে মনে হয় না। বিশেষ করে যেখানে ক্রুণাল ব্যাটের পাশাপাশি চার ওভার করে বলও করতে পারেন। কাজেই এই দুই স্পিনারের একজনই সম্ভবত এই ১২ জনের দল থেকে বুধবার মাঠের বাইরে বসবেন।

বাঁ-হাতি তরুণ তুর্কি
১২ জনের দলে তিন পেসার - বুমরা, ভুবনেশ্বর ও খলিল আহমেদের নাম রয়েছে। এই ৩ জনেরই প্রথম টি২০-তে সুযোগ পাওয়ার কথা। ভুবি-বুমরা তো 'অটোমেটিক চয়েস'-এই রয়েছেন, আর খলিলও এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের হট ফেবারিট। ২০১৯ বিশ্বকাপের দলে যে বাঁহাতি পেসারের বৈচিত্র তাঁরা খুজছিলেন, তার সম্বাবনা দেখা গিয়েছে খলিলের মধ্যে। কাজেই এই মুহূর্তে তাঁকে যত বেশি সম্ভব আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে তাঁর অভিজ্ঞতা বাড়ানোই লক্ষ্য।

১২ সদস্য়ের দল
রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।


Click it and Unblock the Notifications



















