
প্রথম দিনে খেলা পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা
হাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রথম দিনে বৃষ্টির সম্ভবনা ৮০ শতাংশ। ফলে প্রথম দিনে নির্ধারিত ওভারের অনেকটাই খেলা সম্ভব হবে না বলে অনুমান।

ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা কতটা
অন্যদিকে ম্যাচের দ্বিতীয় দিন, ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। টেস্ট ম্যাচের শেষ দু'দিন আর্দ্র আবহাওয়া থাকবে। প্রসঙ্গত বিশাখাপত্তনমে শেষ কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

একনজরে ভারতীয় দল
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে(সহঅধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ,ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা


Click it and Unblock the Notifications




















