বদলে গেল আইপিএল প্লে-অফ ও ফাইনালের সময়, কী জানালেন চেয়ারম্যান রাজীব শুক্লা

আইপিএল প্লে-অফ ও ফাইনালের সময়সূচিতে পরিবর্তন আনল বিসিসিআই। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা নিজে একথা জানিয়েছেন। যার অর্থ আইপিএলের শেষ সপ্তাহের সবকটি খেলার সূচিতেই বদল আসছে। রাজীব শুক্লা জানিয়েছেন, দর্শকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন:ধোনির প্রথম প্রেম কে ছিলেন, এতদিনে ফাঁস করলেন ক্যাপ্টেন কুল, দেখুন ভিডিও ]

রাজীব শুক্লা জানিয়েছেন, দর্শকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দশবছরে দর্শকরাই এই টুর্নামেন্টকে ভালোবেসে বড় করে তুলেছেন তাই তাদের কথা ভেবেই রাতের ম্যাচগুলি অন্তত একঘণ্টা আগে শুরু করা হচ্ছে।

প্লে-অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলি রাত ৮টার বদলে শুরু হবে সন্ধ্যা ৭টায়। যারা স্টেডিয়ামে খেলা দেখতে যান শুধু তাদের জন্যই নয়, কোটি কোটি দর্শক যারা বাড়িতে খেলা দেখেন, তাঁরা তাড়াতাড়ি খেলা শেষ হলে পরের দিনের স্কুল-কলেজ বা অফিসের জন্য আগে ঘুমোতে যেতে পারবেন।

একাদশতম বছরে এসে এই প্রথমবার আইপিএলের ম্যাচের সময়ে পরিবর্তন আনছে বিসিসিআই। মরশুমের শুরুতেও সময় বদলের কথা হয়েছিল। প্রথম ম্যাচ বিকেল চারটের বদলে বিকেল ৫টা ৩০ মিনিটে ও পরের ম্যাচ রাত ৮টার বদলে সন্ধ্যা ৭টায় শুরুর কথা বলা হয়েছিল। যদিও অবশেষে প্লে-অফ ও ফাইনাল সেই সাতটার সময়ই হতে চলেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 9, 2018, 17:43 [IST]
Other articles published on May 9, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+