মুশফিকুরের ব্যাটে ভারতকে হারিয়ে দিল্লি জয় বাংলাদেশের

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি জিতে নিল বাংলাদেশ। প্রসঙ্গত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি ১০০০তম আন্তর্জাতিক ম্যাচ। ঐতিহাসিক ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৮ রান তোলে ভারত।

ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪৯ রান। ম্যাচের তিন বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সিরিজে তামিম-শাকিবরা নেই, তারপরই এদিন দারুণ খেলে ভারতকে হারাল বাংলাদেশ।

৬০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়়েন মুশফিকুর রহিম। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল টাইগাররা।

রবিবার ম্যাচের ভেন্যু অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের বাইরের ধোঁয়াশার ছবি ভাইরাল হয়। শনিবার বিকেলের বৃষ্টির পর দূষণের কারণে দিল্লির আকাশ এখন ধোঁয়াশায় ঢেকে গিয়েছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত দিল্লিতে ম্যাচ হয় কিনা, সেই নিয়ে আলোচনা ছিল তুঙ্গে।

10:26 pm

মুশফিকুরের ব্যাটে ভারতকে হারিয়ে দিল্লি জয় বাংলাদেশের। শেষ ৪ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২ রান। হোয়াইড করে বাংলাদেশের ঝুলিতে এক রান জুড়ে দেন শিবম দুবে। এরপর ছক্কা হাঁকিয়ে দলকে জেতান মাহমুদুল্লাহ। ৪৩ বলে ৬০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর। ৭ উইকেটে ম্যাচ জিতল বাংলাদেশ

10:20 pm

আবার চার! মুশফিকুরের ব্যাটে চারের হ্যাটট্রিক।

10:19 pm

খলিলের ওভারের তৃতীয় বলে চার হাঁকালেন মুশফিকুর। পরের বলে আবার চার। এবার উইকেট ছেড়ে দিয়ে স্কুপ শটে চার হাঁকালেন। পঞ্চাশ পূর্ণ করলেন মুশফিকুর। ৪১ বলে ৫২ রানে অপরাজিত রয়েছেন ডানহাতি।

10:15 pm

১৯তম ওভারে খলিলে হাতে বল ধরালেন রোহিত শর্মা।

10:15 pm

১৮ তম ওভারে ১৩ রান তুলল বাংলাদেশ।শেষ দু'ওভারে মাহমুদুল্লাহের প্রয়োজন ২২ রান। থ্রিলার লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসে সেটাই দেখার।

10:14 pm

এর আগে চাহালের বলে দুবার এলবিডব্লিউ হলেও আপিল না করায় নট আউট থাকেন মুশফিকুর।

10:14 pm

মুশফিকুরের ক্যাচ হাতছাড়া করলেন ক্রুণাল। বাউন্ডারির সামনে সহজ ক্যাচ হাতছাড়া করে চার রান খরচ করেন তিনি।

10:10 pm

শেষ ১৮ বলে বাংলাদেশের প্রয়োজন ৩৫ রান।

10:10 pm

আউট সৌম সরকার। ৩৫ বলে ৩৯ রান করে আউট সৌম। ১৬ তম ওভারের শেষ বলে সৌমকে বোল্ড করে ভারতকে ম্যাচে ফেরালেন খলিল আহমেদ।

10:02 pm

ম্যাচ জিততে শেষ ৪ ওভারে বাংলাদেশের প্রয়োজন ৪৪ রান। পরপর দুটি ওভারে কম রান খরচ করে পাল্টা বাংলাদেশকে চাপে ফেলে দিল ভারত। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত কোন দল জেতে সেটাই দেখার।

09:56 pm

বাংলাদেশকে ম্যাচ জিততে গেলে ম্যাচের শেষ ৩০ বলে প্রয়োজন ৫০ রান। ১৫তম ওভারে ৫ রান খরচ করলেন খলিল আহমেদ।

09:43 pm

১২ ওভার শেষে বাংলাদেশ ৭৮/২। ভারতকে চাপে রেখে বাংলাদেশ। ৮ উইকেটের পুঁজি থাকায় সুবিধেজনক অবস্থায় বাংলাদেশ।

09:40 pm

৫৪ বলে বাংলাদেশের প্রয়োজন ৮০ রান। ১২ তম ওভারের প্রথম বলেই চার। চাহালের ওভারের প্রথম বলে সুইপ খেললেন মুশফিকুর।

09:35 pm

পন্থের ভুল সিদ্ধান্ত। রিভিউ হারাল ভারত। ১০ ওভার শেষে বাংলাদেশ ৬২/২

09:29 pm

মুশফিকুরের ব্যাটে প্রথম চার। নবম ওভারের চতুর্থ বলে চার হাঁকালেন মুশফিকুর। ৯ ওভার শেষে বাংলাদেশ ৬১/২। সৌম সরকারের সঙ্গে ক্রিজে মুশফিকুর।

09:27 pm

ম্যাচ জিততে ৭২ বলে বাংলাদেশের প্রয়োজন ৯৫ রান। ইনিংসের নবম ওভার করতে এলেন ক্রুণাল পান্ডিয়া।

09:24 pm

অষ্টম ওভারে চাহালের হাতে বল ধরালেন রোহিত। ওভারের প্রথম তিন বলে একটিও রান খরচ না করে বাংলাদেশের উপর চাপ তৈরি করলেন চাহাল।

09:14 pm

ম্যাচ জিততে ৮৪ বলে বাংলাদেশের প্রয়োজন ১০৪ রান।

09:14 pm

১৪৯ রান তাড়া করতে নেমে শুরু থেকে ভারতকে চাপে রাখছে বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশ ৪৫/১। ওভারে ওয়াশিংটন সুন্দর ১৩ রান খরচ করলেন।

09:11 pm

ওভারে ১২ রান খরচ করলেন দীপক চাহার। ওভারে একটি ছয় ও একটি চার হাঁকালেন নইম। ৫ ওভার শেষে বাংলাদেশ ৩২/১

09:05 pm

৪ ওভার শেষে বাংলাদেশ ২০/১

09:04 pm

বাংলাদেশি ওপেনার মাত্র ৭ রান করে আউট হন।

09:04 pm

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে দীপক চাহারের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস।

08:43 pm

ক্রুণাল পান্ডিয়া ১৫ ও ওয়াশিংটন সুন্দর ১৪ রানে নটআউট থাকেন।

08:39 pm

ইনিংসে শেষ ওভারে দুই বাঁ-হাতির দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশকে সম্মানজনক টার্গেট ছুঁড়ে দিল ভারতীয় দল।

08:38 pm

শেষ ওভারে ১৬ রান সংগ্রহ করে ভারত। যার মধ্যে একটি করে ছক্কা হাঁকান সুন্দর ও ক্রুণাল।

08:36 pm

শেষ বলে ছক্কা হাঁকালেন ক্রুণাল পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলল ভারত। ম্যাচ জিততে বাংলাদেশকে ২০ ওভারে ১৪৯ রান করতে হবে।

08:34 pm

ওয়াশিংটন সুন্দরের ব্যাটে আরও একটি ছয়। এবার বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেন সুন্দর। ১৪০ রানে পৌঁছল ভারত।

08:31 pm

কঠিন সময়ে ক্রুণালের ব্যাটে চার। থার্ড ম্যানের দিকে বল ঠেলে দিয়ে চার রান ছিনিয়ে নিলেন ভারতীয় অলরাউন্ডার। ওভারে সব মিলিয়ে ভারত ১৪ রান সংগ্রহ করল।ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন ওয়াশিংটন সুন্দর।

08:29 pm

আউট পন্থ। ১৯তম ওভারে প্রতিপক্ষকে চাপে রাখতে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির ধারে জমা পড়লেন পন্থ। ২৬ বল খেলে তাঁর সংগ্রহ ২৭ রান।

08:26 pm

ওভারে এল ৮ রান। ১৮ তম ওভার শেষে ভারত ১১৮/৫। ২৫ রানে ব্যাটিং করছেন ঋষভ পন্থ।

08:21 pm

ওভারে এল ৮ রান। ১৭তম ওভার শেষে ভারত ১১০/৫। পন্থের সঙ্গে ক্রিজে রয়েছেন ক্রুণাল পান্ডিয়া। ২০ বলে ২০ রানে ব্যাটিং করছেন পন্থ।১ রানে ক্রিজে ক্রুণাল।

08:15 pm

১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত ১০২/৫

08:15 pm

ভারতের পঞ্চম উইকেটের পতন। ১ রানে আউট শিবম দুবে। নিজের বোলিংয়েই সঠিক সময়ে লাফিয়ে ক্য়াচ নিলেন আফিফ হুসেন

08:14 pm

পন্থের ব্যাটে প্রথম বাউন্ডারি। একশো রানে পৌঁছল ভারত।

08:09 pm

রান আউট শিখর! ঋষভ পন্থের সঙ্গে বোঝাপড়ার ভুলে দ্বিতীয় রান নিতে গিয়ে আউট শিখর ধাওয়ান। ৪২ বলে ৪১ রান করে আউট হলেন শিখর। ভারত ৯৫/৪

08:07 pm

ছক্কা! বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ'র ওভারের দ্বিতীয় বোলিংয়ের ছক্কা হাঁকালেন ধাওয়ান।

08:00 pm

১৩ ওভার শেষে ভারত ৮৩/৩। ওভারে ৮ রান তুলে নিল ভারতীয় দল।

07:59 pm

শিখরের ব্যাটে চার। ১৩তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমালেন অভিজ্ঞ ব্য়াটসম্যান। ৩২ রানে ব্যাটিং করছেন শিখর।

07:50 pm

১৩ বল খেলে ২২ রান করে আউট হলেন শ্রেয়স। পাঁচে ব্য়াটিংয়ে এলেন ঋষভ পন্থ।

07:49 pm

আরও একটা উইকেট তুলে নিলেন আমিনউল হক। এবার ১১তম ওভারে স্পিনার আমিনুলের বিরুদ্ধে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে জমা পড়লেন শ্রেয়স আইয়ার।

07:46 pm

১০ ওভার শেষে ভারত ৬৯/২

07:46 pm

ভারতের হয়ে এই মুহূর্তে ক্রিজে দুই দিল্লিওয়ালা ব্যাটসম্যান। হোম গ্রাউন্ড ফিরোজ শাহ কোটলায় খেলছেন শিখর। আর আইপিএলে দিল্লি দলের অধিনায়ক শ্রেয়স। এই মাঠ দুই ক্রিকেটারের কাছেই হাতের তালুর মতো চেনা।

07:43 pm

স্পিনার আমিনুলের মাথার উপর দিয়ে লম্বা ছক্কা! ছক্কা হাঁকালেন শ্রেয়স আইয়ার। ৯ ওভার শেষে ভারত ৬০/২। ১৫ রানে ব্যাটিং করছেন আইয়ার। অন্যদিকে শিখর ২১ রানে ব্যাট করছেন। ভারতের রান রেট ৬.৬৭

07:41 pm

৮ ওভার শেষে ভারত ৫১/২। নবম ওভারের প্রথম বলে ক্যাচ তুললেও বাঁচলেন শিখর। বল ব্যাটে লেগে নো ম্য়ানস ল্যান্ডে পরে। পরের বলেই বড় শট খেলতে গিয়ে বাঁচলেন শ্রেয়স আইয়ার। ২০ রানে ব্যাটিং করছেন শিখর ধাওয়ান। ডান-বাম এই জুটির উপরই ভারতের স্কোর নির্ভর করছে।

07:34 pm

৭ ওভার শেষে ভারত ৪৪/২। ওভারের শেষে বলে ছক্কা হাঁকালেন গব্বর শিখর ধাওয়ান।

07:34 pm

চার নম্বরে ব্যাট করতে এলেন শ্রেয়স আইয়ার। পাঁচ নম্বরে আসবেন ঋষভ পন্থ। পন্থ-ধাওয়ান জুটি পরিণত ব্য়াটিং করতে পারেন কিনা, সেটাই দেখার।

07:33 pm

বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন রাহুল। ১৭ বল খেলে ১৫ রান করে আউট হলেন রাহুল।

07:32 pm

সপ্তম ওভারে বাংলাদেশের হয়ে বোলিংয়ে এলেন স্পিনার আমিনউল হক। আর এসেই ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুলকে আউট করলেন।

07:31 pm

৬ ওভার শেষে ভারত ৩৫/১। ওভারে একটি বাউন্ডার হাঁকান লোকেশ রাহুল। দু'জনের ব্যাটে রানের ছন্দে ভারত।

07:25 pm

বাংলাদেশের হয়ে পঞ্চম ওভার বল করতে এলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে বাংলাদেশের বাঁ-হাতি পেসার ৭ রান খরচ করলেন। ওভারের শেষ বলে চার হাঁকান শিখর ধাওয়ান। ৫ ওভার শেষে ভারত ২৯/১

07:23 pm

৪ ওভার শেষে ভারত ২২/১। ধীরে ধীরে ইনিংসের হাল ধরছেন রাহুল-ধাওয়ান। রাহুল ৮ ও ধাওয়ান ৫ রানে ব্যাট করছেন। রোহিতের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারত কেমন ব্যাটিং করে সেটাই এখন দেখার।

07:16 pm

টি-টোয়েন্টিতে শেষ আট ইনিংস মিলিয়ে ২০০-এর বেশি রান রয়েছে রাহুলের। এদিন আত্মবিশ্বাসের সঙ্গে বোলারদের সামলাচ্ছেন তিনি। ৩ ওভার শেষে ভারত ১৮/১

07:12 pm

দ্বিতীয় ওভারের শেষে ভারত ১২/১। দ্বিতীয় ওভারে ভারতের সংগ্রহ মাত্র ২ রান।

07:12 pm

তিন নম্বরে ব্যাটিংয়ে এলেন লোকেশ রাহুল। সিরিজ থেকে বিশ্রামে বিরাট কোহলি। তাই টি-টোয়েন্টি সিরিজে তাঁর পরিবর্তে এদিন তিন নম্বরে রাহুল।

07:07 pm

প্রথম ওভার শেষে ভারত ১০/১। ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান রোহিত। শেষ বলে রোহিতের বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদন হলে আউট দেন আম্পায়ার। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হন ভারতীয় ওপেনার।

07:05 pm

চার হাঁকিয়ে ইনিংস শুরু করলেন রোহিত হিটম্যান শর্মা। বাংলাদেশের হয়ে বোলিং করছেন সাইফুল। ওভারে ১০ রান খরচ করলেন তিনি।

07:01 pm

এদিন ধোনিকে টপকে গেলেন রোহিত। এর আগে ধোনি দেশের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এদিন ৯৯তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেমে ধোনিকে পিছনে ফেলে দিলেন তিনি।

07:00 pm

ভারতের ওপেনার তথা সিরিজের অধিনায়ক রোহিত শর্মার এটি ৯৯তম টি-টোয়েন্টি ম্যাচ। তাঁর সঙ্গে ওপেন করছেন শিখর ধাওয়ান।

06:59 pm

দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এদিন বেল বাজিয়ে ম্যাচ শুরু করেন।

06:54 pm

একনজরে বাংলাদেশ দল- লিটন দাস, সৌম সরকার, মহম্মদ নইম, মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ(অধিনায়ক), আফিফ হোসেন,মোসাদ্দেক হোসেন,আমিনুল ইসলাম, সইফুল ইসলাম,মুশফিকুর রহিম, আল-আমিন হোসেন

06:44 pm

দেশের জার্সিতে এদিন টি-টোয়েন্টিতে অভিষেক করলেন শিবম দুবে। এর আগে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলে নজর কেড়েছেন এই অলরাউন্ডার। চোটের কারণে এই সিরিজে নেই হার্দিক। তাঁর অভাব পূরণ করে দিতে পারেন দুবে।

06:42 pm

একনজরে দেখুন ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ক্রুণাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ

06:36 pm

টস জিতে বোলিং নিল বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ জানান, শিশির ফ্য়াক্টরের কথা মাথায় রেখেই টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

04:55 pm

বিকেল পাঁচটায় পাওয়া ছবি অনুয়ায়ী দিল্লির আকাশ অবশ্য পুরো পরিষ্কার। সেক্ষেত্রে দিল্লিতেই ম্যাচ হতে চলেছে।

04:33 pm

অনেক ফ্যানেরা আবার লিখেছেন, 'এখনও ম্যাচ না থামালে বড় লজ্জার মুখে পড়তে চলেছে ভারত। টিভির পর্দায় দিল্লির দূষণের এই ছবি গোটা বিশ্ব দেখবে। বোর্ড কি সেটাই চাইছে! বিসিসিআইয়ের পরিণতিবোধ দেখে অবাক!'

04:31 pm

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। শনিবারের পর দিল্লির দূষণের অবনতি দেখে সৌরভকে উদ্দেশ করে এক ক্রিকেট ভক্ত লিখেছেন, 'এবার অন্তত একটু ভাবুন! এখনও সময় রয়েছে, ম্যাচ বাতিল করুন'

04:28 pm

রবিবার স্টেডিয়ামের বাইরে দূষণের কারণে আকাশ ধোঁয়াশায় ঢেকে যায়, এরপরও দিল্লি কেন ম্যাচ বাতিল করা হচ্ছে না, সেই নিয়ে ক্ষোভে ফুঁসেছেন ফ্যানেরা।

04:27 pm

বোর্ডের পক্ষ থেকে অবশ্য ম্যাচ বাতিল করার কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। প্রসঙ্গত ম্যাচ শুরু সন্ধ্যে ৭টায়। বোর্ড কর্তাদের অনেকেই রাতের বেলায় আকাশ পরিষ্কার থাকবে বলে মনে করছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 3, 2019, 16:25 [IST]
Other articles published on Nov 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+