সোনমের বিয়েতে নেচেই উঠলেন ফ্লাইটে, আজ ইডেন মাতাতে হাজির থাকছেন কিং খান

ওয়াংখেড়ের মাঠে হাজির ছিলেন না। তবে প্রিয় ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে মাঠ মাতাতে হাজির থাকছেন বলিউড বাদশা তথা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। প্লে-অফে উঠতে হলে কলকাতার এই ম্যাচে জেতা অত্যন্ত জরুরি। আর মুম্বইয়ের হার মানে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া।

[আরও পড়ুন: বদলে গেল আইপিএল প্লে-অফ ও ফাইনালের সময়, কী জানালেন চেয়ারম্যান রাজীব শুক্লা]

কলকাতা এই মুহূর্তে ১০ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এদিকে মুম্বইও সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। প্লে-অফের জন্য প্রয়োজন ১৬ পয়েন্ট। ফলে মু্ম্বইয়ের জন্য এটা যেমন ডু-অর-ডই ম্যাচ, তেমনই কেকেআরের জন্যও তাই। এই ম্যাচ হারা মানে শেষ তিনটি ম্যাচের সবকটিতেই কেকেআরকে জিততে হবে যা অত্যন্ত কঠিন কাজ।

শাহরুখ সহ গোটা বলিউড ব্যস্ত ছিল অভিনেত্রী সোনম কাপুরের বিয়েতে। মঙ্গলবার বিয়ের পর রিসেপশনে তাবড় তারকারা হাজির ছিলেন। বিগ বি থেকে আমির, শাহরুখ থেকে সলমন সকলেই গিয়ে একেবারে নেচে গেয়ে হুল্লোড় করেন। তারপরই এদিন সকালে কলকাতার উদ্দেশে উড়ে আসছেন বলে কিং খান জানিয়েছেন।

আর সেটা কিং খান নিজেই স্যোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন। কেকেআর সমর্থকেরা হুল্লোড় করে ইডেন মাতাক, সেটাই চাইছেন বলিউড বাদশা। আর সেই হুল্লোড়ের সাক্ষী হতে তিনিও ইডেনের গ্যালারিতে হাজির থাকবেন। আর মুম্বইয়ের বিরুদ্ধে জয় তুলে আনতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় পাওনা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 9, 2018, 18:28 [IST]
Other articles published on May 9, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+