
অ্যান্ড্রু টাই
কিংস ইলেভেন পঞ্জাবের বোলার অস্ট্রেলিয়া অ্যান্ড্রু টাই ১৪টি ম্য়াচ খেলে ২৪টি উইকেট পেয়ে এবারের আইপিএলে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার নির্বাচিত হয়েছেন। ৫৬ ওভার বল করে ৮ ইকোনমি রেট ও ১৮.৬৬ গড়ে টাই এই উইকেট পেয়েছেন।
[আরও পড়ুন:আইপিএল ২০১৮-য় সবচয়ে বেশি রান সংগ্রহকারী প্রথম পাঁচ ব্যাটসম্যান কারা, দেখুন তালিকা ]

রশিদ খান
সানরাইজার্স হায়দরাবাদের বিস্ময় বোলার রশিদ খান বেশ কয়েকটি ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন। ১৭টি ম্যাচ খেলে ৬৮ ওভার বল করে ২১টি উইকেট পেয়েছেন রশিদ। আফগান এই স্পিনারের ইকোনমি রেট ৬.৭৩ ও ২১.৮০ গড়ে তিনি উইকেট পেয়েছেন।

সিদ্ধার্থ কউল
আর এক হায়দরাবাদ বোলার আগের বারের মতোই এই আইপিএলেও দারুণ বল করেছেন। ১৭টি ম্যাচ খেলে ৬৮ ওভার বল করে কউল ২১টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ২৬.০৪ ও ইকোনমি রেট ৮.২৮।

উমেশ যাদব
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দিক থেকে এবারের আইপিএল খুব খারাপ গেলেও বল হাতে উমেশ যাদব ফুল ফুটিয়েছেন। ১৪টি ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন তিনি। বল করেছেন ৫৩ ওভার। উমেশের বোলিং গড় ২০.৯০ ও ইকোনমি রেট ৭.৮৬।

ট্রেন্ট বোল্ট
দিল্লির ট্রেন্ট বোল্ট ১৪টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন। দিল্লি লিগ তালিকা সবার শেষে থাকলেও বোল্ট তাঁর বোলিংয়ে সকলকে মোহিত করেছেন। ৫২ ওভার বল করে ২৫.৮৮ গড় ও ৮.৮৪ ইকোনমি রেটে বোল্ট এই উইকেট দখল করেছেন।


Click it and Unblock the Notifications



















