
বাহরিনের বিরুদ্ধে জয়
সবচেয়ে সহজ অঙ্কটা হল বাহরিনের বিরুদ্ধে জয়। সেক্ষেত্রে ভারতকে ইউএই বনাম থাইল্য়ান্ড ম্য়াচের দিকে তাকাতেই হবে না। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হাসতে হাসতে শেষ ষোলয় পৌঁছে যাবেন সুনীলরা। ইউএই থাইল্যান্ডকে হারালে ভারত গ্রুপে রানার আপ হবে। নাহলে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে।

বাহরিনের বিরুদ্ধে ড্র, আমিরশাহির জয়
বাহরিনের বিরুদ্ধে ভারত ড্র করলে অপর ম্যাচে থাইদের বিরুদ্ধে আমিরশাহিকে জিততে হবে। সেক্ষেত্রে ইউএই ৭ পয়েন্ট নিয়ে থাকবে গ্রুপ শীর্ষে। আর ভারত ৪ পয়েন্ট নিয়ে হবে দ্বিতীয়।

দুটি ম্যাচই ড্র
যদি ভারত বনাম বাহরিন ও ইউএই বনাম থাইল্যান্ড দুটি ম্যাচই ড্র হয়, সেক্ষেত্রেও ভারত গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যাবে। এই ক্ষেত্রে ভারত ও থাইল্যান্ড দুই দলের পয়েন্টই ৪ হলেও ভারত মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় হবে।

বাহরিনের বিরুদ্ধে ড্র, থাইল্যান্ডের জয়
যদি ভারত বাহরিনের বিরুদ্ধে ড্র করে ও থাইল্যান্ড আয়োজকদের হারিয়ে দেয় সেক্ষেত্রে থাইল্যান্ড হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আমিরশাহি থাকবে তাদের পরেই। ভারতকে নির্ভর করতে হবে ভাগ্যদেবীর উপর। আশা করতে হবে ৬ তৃতীয় স্থানাধিকারীর মধ্যে সেরা চারে থাকার।

বাহরিনের বিরুদ্ধে পরাজয়
বাহরিনের বিরুদ্ধে হেরে গেলে পরের রাউন্ডে যাওয়ার অঙ্কটা ভারতের জন্য খুবই কঠিন হযে যাবে। অন্যান্যদের ম্যাচের ফলের উপর নির্ভর করতে হবে। যদি থাইল্যান্ড আমিরশাহির বিরুদ্ধে জেতে বা ড্র করে সেক্ষেত্রে ভারতকে গ্রুপে চতুর্থ হয়ে বিদায় নিতে হবে। আর যদি থাইল্যান্ড হারে তবে ভারত হবে গ্রুপে তৃতীয়। অপেক্ষা করতে হবে সেরা চার তৃতীয় স্থানাধিকারীর মধ্যে থাকার আশা নিয়ে।


Click it and Unblock the Notifications




















