|
প্রেসিডেন্টস কাপ - ১৯৮২
ভারত ও বাহরিন দুই দেশ প্রথমবার ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিল ১৯৮২ সালে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট কাপে। ইঞ্চেয়নের মাঠে গ্রুপ-এর সেই ম্যাচ ০-০ ফলে অমিমাংসিত ছিল। ৫ দলের গ্রুপে ভারত ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। আর বাহরিন একই পযেন্ট নিয়ে গোলসংখ্য়ায় পিছিয়ে থাকার জন্য ভারতের পরের স্থানেই ছিল।

এশিয়ান গেমস - ১৯৮৬
১৯৮৬ সালের এশিয়ান গেমসে প্রদীপ বন্দ্যোপাধ্য়ায়ের কোচিং-এ সুদীপ চ্যাটার্জী-কুশানু দে-দের ভারতীয় দল গ্রুপ স্তরের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাহরিনের। এই ম্যাচে ভারতীয়দের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাহরাইনিরা। আগেই গ্রুপের বাকি দুই ম্য়াচ হারায় বিদায় নিয়েছিল ভারত।
لاعبينا يستمدون القوة منكم فهم يمثلونكم و هناك علاقة قوية بينكم و الدليل عند تسجيل أخر هدف في كأس الخليج توجه مدن لكم و عندما سجل الرميحي على الامارات في الافتتاح احتفل الجميع معكم #جمهورنا pic.twitter.com/fw3ZiizI58
— khaled Alkhalifa (@KhaledAlkhalifa) January 8, 2019
বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রথম লেগ - ১৯৯৩
১৯৯৪ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম লেগে ঘরের মাঠে ভারতকে ২-১ গোলে হারিয়েছিল বাহরিন। প্রথমার্ধেই বাহরিন ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। এরপর নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছিলেন ভি পি সত্য়েন।
|
বিশ্বকাপের যোগ্যতা অর্জন দ্বিতীয় লেগ - ১৯৯৩
যোগ্যতা অর্জন পর্বের ফিরতি লেগে ভারতের মাঠে ভারতীয় দলকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে মূলপর্বে ওঠার দৌড় থেকে ছিটকে দিয়েছিল বাহরিন।
এশিয়ান কাপ - ২০১১
এশিয়ান কাপে এখনও পর্যন্ত একবারই সামনা-সামনি হয়েছে ভারত ও বাহরিন। চলতি টুর্নামেন্টের আগে এশিয়ান কাপের মূলপর্বে শেষবার ভারত খেলেছিল ২০১১ সালে। সেইবারও ভারতের সঙ্গে একই গ্রুপে ছিল বাহরিন। কাতারের মাঠে গ্রুপের দ্বিতীয় ম্য়াচে ভারতকে ৫ গোল দিয়েছিল লাল জার্সিধারীরা। ভারতের পক্ষে ব্যবধান কমিয়েছিলেন গৌরমাঙ্গি সিং ও বর্তমান দলের আক্রমণভাগের প্রধান ভরসা সুনীল ছেত্রি।


Click it and Unblock the Notifications




















