ভারতীয় ফুটবলে ঐতিহাসিক দিন আনলেন সুনীল-গুরপ্রিতরা। প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৪-১ গোলের বিশাল ব্যবধান হারিয়ে দুর্দান্তভাবে এশিয়ান কাপ অভিযান শুরু করল ভারত। দুটি গোল করলেন সুনীল ছেত্রি। তাঁর পাস থেকেই আরেকটি গোল করেন তরুণ অনিরুধ থাপা। দীর্ঘদিন বাদে গোল পেলেন জেজেও। থাইল্যান্ডের গোলদাতা তিরাসিল দাঙ্গদা।
এদিন প্রথমার্ধে কিন্তু লড়াইটা হয়েছিল সমানে সমানে। বরং ভারতের থেকে কিছুটা বেশি গোছানো ছিল থাইল্যান্ডই। তাদের তারকা ফুটবলার চানাথিপকে ডাবল মার্কিং করছিলেন প্রণয় ও হোলিচরণ। যার ফলে মাঝে মাঝেই মাঝ মাঠে ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। যেখান দিয়ে বিপজ্জনক ভাবে উঠে আসছিলেন অভিজ্ঞ থাই ফুটবলার তিরাসিল দাঙ্গদা।
কিন্তু, ভারতের একটি সঙ্ঘবদ্ধ আক্রমণ সামলাতে গিয়ে বক্সের মধ্যে বল হাতে লাগিয়ে বসেন যোদ্ধা হাতিদের রক্ষণভাগের এক ফুটবলার। রেফারি দ্বিধা না করে পেনাল্টি দিয়েছিলেন। ঠান্ডা মাথায় বলটি গোলের বাঁদিকে তলার কোন দিয়ে জালে জড়িয়ে দেন সেই সুনীল ছেত্রী।
WHAT. A. PERFORMANCE!
— Indian Football Team (@IndianFootball) January 6, 2019
This victory against @Changsuek_TH takes the #BlueTigers to the 🔝 of Group A.#BackTheBlue #AsianDream #IndianFootball #THAIND
📸: AFC Media pic.twitter.com/CHo7egdz5V
২০১১ সালে তিনি ভারতের হয়ে এই টুর্নামেন্টে ২টি গোল করেছিলেন। এদিন আরও ২টি গোল করে তিনি এই প্রতিযোগিতায় ভারতীয় ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলের তালিকায় ছাপিয়ে গেলেন ইন্দর সিং (২)-কে।
ভারতের ২০১১ সালের দলের সুনীল যদি ভারতের হয়ে গোলের খাতা খুলে থাকেন, থাইল্যান্ডের হয়েও গোল শোধ দিলেন তাদের ২০০৭ সালের এশিয়ান কাপ দলের একমাত্র টিকে থাকা সদস্য তিরাসিল দাঙ্গদা। গোলটি কিন্তু হয়, ভারতীয় রক্ষণের ভুলে। ফ্রিকিক থেকে বক্সে ভেসে আসা বলে বিনা বাধায় মাথা ছুঁইয়ে গোল করে যান দাঙ্গদা। প্রণয়, সন্দেশ, আনাস তিনজনের কেউই তাঁর দিকে লক্ষ্য রাখেননি।
🇹🇭 vs 🇮🇳
— Indian Football Team (@IndianFootball) January 6, 2019
Come on boys👊🏻#BackTheBlue #IndianFootball #AsianDream #BlueTigers #THAIND pic.twitter.com/NDb00Tj7jL
প্রথমার্ধ ১-১ ফলেই শেষ হলেও, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৫৫ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সুনীল। উদান্ত ডানপ্রান্ত থেকে থাই বক্সে একটি ক্রস বাড়ান, সেই বল চমতকার ভাবে সুনীলের জন্য সাজিয়ে দেব আশিক কুরুনিয়ান। ১৮ গজ দূর থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ সুনীল। এদিন তিনি হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন কিন্তু তাঁর হেড একটুর জন্য বাইরে যায়।
It feels good to win this match. It’s a tough pool and all the teams are more epxerienced. The way the boys fought, showed character. We fought hard and will keep fighting till the end: @chetrisunil11 #BackTheBlue #AsianDream #BlueTigers #IndianFootball #THAIND
— Indian Football Team (@IndianFootball) January 6, 2019
📸: AFC Media pic.twitter.com/iwMPyDLN1q
তবে এরপর একটি অসাধারণ দলগত খেলার প্রদর্শন রাখে ভারত। ৬৮ মিমিনিটের মাথায় উদান্ত বাড়ানো একটি বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন সুনীল। এরপর দুই ডিফেন্ডারকে নিজের দিকে টেনে চকিতে ঘুরে বল বাড়ান ফাঁকা হয়ে যাওয়া অনিরুধ সিংকে। স্কোয়াডের সর্বকনিষ্ঠ ফুটবলারটি দেশএর জার্সিতে তাঁর প্রথম গোলটি পেলেন এদিন।
Flash ⚡ and Arrow 🏹@DCComics, you watching?
— Indian Football Team (@IndianFootball) January 6, 2019
cc: @UdantaK and @jejefanai#BlueTigers #BackTheBlue #AsianDream #IndianFootball #THAIND
📸: AFC Media pic.twitter.com/slYTco9cjM
এদিন প্রথম দলে আক্রমণে সুনীলের সঙ্গে জেজেকে না রেখে তরুণ আশিক কুরুনিয়ানকে নামিয়েছিলেন কনস্টানটাইন। তিনি গোল না পেলেও এদিন দারুণ খেলেন তিনি। ভারতের প্রায় প্রতিটি আক্রমণে তাঁর ভূমিকা ছিল। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর তাঁকে তুলে জেজেকে নামান ভারতের কোচ।
গত জুলাই মাস থেকে না ক্লাব না জাতীয় দল - কোনও জার্সিতেই গোল পাননি জেজে। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে তিনি এক অসাধারণ গোলে উপোস ভাঙলেন। ফলে আপাতত, ভারত গ্রুপ এ-তে আয়োজক দেশ ও বাহরিনকে টপকে সবার উপরে।
🆕 Biggest ever Asian Cup win for the Indians!
— #AsianCup2019 (@afcasiancup) January 6, 2019
What an achievement to KO the Blue Tigers’ #AsianCup2019 campaign! 🐯 pic.twitter.com/fsXo4QB586
Arsenal
Leeds United AFC
Aston Villa
Brentford
Chelsea
AFC Bournemouth
Levante
Athletic Club
Malaga
RCD Espanyol
Rayo Vallecano
Athletic Club
1. FC Koln
Borussia Monchengladbach
1. FC Union Berlin
SV 07 Elversberg
1. FSV Mainz 05
Bayer 04 Leverkusen
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Atalanta
Venezia FC
Cagliari
Juventus
Como 1907
Roma
RC Lens
Inter Milan
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Fulham 1
Manchester United 1
Manchester City 5
Sunderland AFC 3
Leeds United AFC 0
Crystal Palace 0
Valencia CF 2
Real Sociedad 3
Villarreal CF 3
Levante 1
Deportivo de La Coruna 1
Real Betis 1
SC Paderborn 07 3
TSG 1899 Hoffenheim 1
FC Schalke 04 0
SV 07 Elversberg 0
Bayer 04 Leverkusen
RB Leipzig
Marseille
Paris Saint-Germain
OGC Nice
LOSC Lille
AJ Auxerre
Stade Brestois 29
AC Milan 3
US Lecce 0
Juventus
Atalanta
Frosinone Calcio
Como 1907
Como 1907 4
RB Leipzig 1
RC Lens
Manchester United 4
0