চাপের মুখে আমিরশাহি! আজই দ্বিতীয় রাউন্ডের টিকিট পাকা করতে চান সুনীলরা

এশিয়ান কাপে থাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে শুরু করেছে ভারত। বৃহস্পতিবারই (১০ জানুয়ারি), ফের একবার মাঠে নামছে 'ব্লু টাইগার্স'। এবার লড়াই গ্রুপের সবচেয়ে কঠিন বাধা তথা আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। এদিন জিততে পারলে তো বটেই, ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে দেবেন সুনীলরা।

অপরদিকে আয়োজকদের শুরুটা মোটেই আশানুরূপ হয়নি। ঘরের মাঠের প্রবল সমর্থনের মধ্যেও অ্যালবার্তো জাছেরোনির দল বাহরিনের বিরুদ্ধে, একেবারে শেষ দিকে আহমেদ খলিল-এর পেনাল্টি গোলে কোনও মতে ম্য়াচ অমিমাংসিত রেখেছে। যেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক রয়েছে। কাজেই জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে এদিন বারতের বিরুদ্ধে যেন তেন প্রকারে জয় চাইছে আমিরশাহি।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

৪-১ গোলে জেতা থাইল্যান্ড ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলের পাশাপাশি গোলে ফিরেছেন জেজে। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল পেয়েছেন ম্ডফিল্ডার অনিরুধও। গোল না পেলেও প্রতিটি আক্রমণে ভূমিকা নিয়েছেন আশিক কুরুনিয়ান। কাজেই আক্রমণভাগ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত কনস্টানটাইন।

ভারতীয় কোচের দ্রুত প্রতি-আক্রমণে যাওয়ার স্ট্র্যাটেজিও এখনও পর্যন্ত দারুণভাবে খেটেছে। দুই সাইডব্য়াক শুভাশীষ ও প্রীতম, দুই উইঙ্গার হোলিচরন ও উদান্তের সঙ্গে সমন্বয়ে দারুণভাবে ওভারল্যাপে যাচ্ছেন।

শুভাশীষ ও প্রীতমের সঙ্গে সন্দেশ ও আনাসের ব্যাক ফোরও ভরসা দিচ্ছে দলকে। গত পাঁচ এই চারজন ম্যাচে মাত্র ১টি গোল খেয়েছেন। থাইল্যান্ড ম্য়াচের সেই গোল ছিল ফ্রিকিক থেকে।

থাইল্যান্ড ম্যাচে একমাত্র চেনা ছন্দে দেখা যায়নি প্রণয় হালদারকে। আশা করা হচ্ছে আমিরশাহির বিরুদ্ধেই 'দুই ফুসফুস'-এর চেনা প্রণয়কে পাওয়া যাবে।

দলে কোনও চোট-আঘাত বা কার্ড সমস্য়া নেই।

সংযুক্ত আরব আমিরশাহি দলের খবর

সংযুক্ত আরব আমিরশাহি দলের খবর

বাহরিনের বিরুদ্ধে এশিয়ান কাপ ২০১৯-এর প্রথম ম্য়াচে পরিবর্ত হিসেবে নেমে গোল করেছিলেন আগমেদ খলিল। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখা হবে বলে খবর।

বস্তুত, বাহরিনের আক্রমণ সামলাতে না পারার জন্য দুই সেন্টার ব্যাক মুবারক ও জুমার সমালোচনা করা হলেও মাঝমাঠ ও আক্রমণভাবে খলিল ছাড়াও বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে আমিরশাহির দলে।

বাহরিন ম্যাচে সেন্টার মিডফিল্ড থেকে থাফতান মুবারককে তুলে সইফ রশিদকে খেলানো হয়েছিল। রশিদই ভারতের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন বলে জানা গিয়েছে।

গোলের জন্য তারা খলিলের পাশাপাশি আল হাম্মাদি ও আলি মাবখউতের উপরও ভরসা করছে।

শেষ দুই সাক্ষাত, এশিয়া কাপের ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত, এশিয়া কাপের ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম

২০১১ সালে ব্রাজিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুই লেগে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও আমিরশাহির ফুটবল দল। আল আইন-এ প্রথম লেগে ভারত ৩-০ গোলে পরাজিত হলেও বেঙ্গালুরুতে ফল ছিল ২-২।

১৯৮৪ সালের এশিয়ান কাপে আরব আমিরশাহির বিরুদ্ধেও ২-০ গোলে হেরেছিলেন তরুণ বসুদের ভারত। ৮১ মিনিট অবধি দুর্গ রক্ষা করার পর শেষ ৯ মিনিটে ২ গোল হয়েছিল।

ভারত - জয়, ড্র, হার, ড্র, হার

ইউএই - ড্র, জয়, ড্র, হার, ড্র

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

ভারত (৪-৪-২): গুরপ্রিত, শুভাশীষ, আনাস, সন্দেশ, প্রীতম, হোলিচরন, অনিরুধ, প্রণয়, উদান্ত, আশিক, সুনীল

ইউএই (৪-৪-১-১): এইসা, সালে, জুমা, মুবারক, আল-আহবাবি, এসমাইল, আমের আ'রহমান, রশিদ, আল হাম্মাদি, খলিল, মাবখউত

কোথায় কখন দেখা যাবে?

কোথায় কখন দেখা যাবে?

ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি

তারিখ - ১০ জানুয়ারি, বৃহস্পতিবার

সময় - ভারতীয় সময় রাত ৯.৩০

টিভি - স্টার স্পোর্টস ২, ২ এইচডি

অনলাইন - হটস্টার.কম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 10, 2019, 12:43 [IST]
Other articles published on Jan 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+