অবশেষে জয়ের সরণীতে আর্সেনাল, আটকে গেল রিয়াল মাদ্রিদ

প্রিমিয়ার লিগ তালিকায় পিছিয়ে গিয়েছে আগেই। তবু চলতি বছরে লিগে প্রথম জয় পেয়ে সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দিল আর্সেনাল। অন্যদিকে লা লিগায় দুর্ধর্ষ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে আটকে দিল সেলটা ভিগো। যদিও তাতে স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে বিশেষ হেরফের ঘটেনি।

আর্সেনালের জয়

আর্সেনালের জয়

নতুন বছরের শুরুর দিন থেকে প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখেনি আর্সেনাল। অবশেষে শাপমুক্তি ঘটল গানার্সদের। নিউ ক্যাসেল ইউনাইডের বিরুদ্ধে ৪ গোলের দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। যদিও ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় গানার্সরা। ম্যাচের ৫৪, ৫৭ মিনিটে আর্সেনালের হয়ে গোল দেন যথাক্রমে আউবামেয়াং ও নিকোলাস পেপে। ৯০ মিনিটে দুটি গোল দেয় আর্সেনাল। প্রথম গোল দেন মেসুট ওজিল। দ্বিতীয় গোল আসে আলেকজান্দ্রে লাকাজেট্টের বুট থেকে।

পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিল

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে অবস্থান করছে আর্সেনাল। তাদের ঠিক ওপরেই রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচ খেলে ৩৫ পয়েন্টে অবস্থান করছে ওল্ড ট্রাফোর্ডের দল। ২৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে থাকা লিভারপুল ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।

রিয়ালের ড্র

রিয়ালের ড্র

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে সেলটা ভিগোর সঙ্গে ড্র করল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম গোল আসে সেলটা ভিগো শিবিরের তরফে। ৭ মিনিটের মাথায় গোল দেন ফায়োডোর স্মোলোভ। ম্য়াচের ৫২ মিনিটে গোল শোধ দেন রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান সার্জিও রামোস। কিন্তু ৮৫ মিনিটে গোল শোধ দিয়ে দেন সেলটা ভিগোর সানটি মিনা।

লিগ তালিকা

লিগ তালিকা

ড্র করেও লা লিগা তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫৩। সম পরিমাণ ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লিওনেল মেসির বার্সেলোনা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 17, 2020, 12:04 [IST]
Other articles published on Feb 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+