করোনা আক্রান্তের সংস্পর্শে আসা আর্সেনালের ফুটবলারদের ম্যাচ স্থগিত, প্রতিপক্ষ ম্যান সিটি

2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா- வீடியோ

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে প্রিমিয়ার লিগে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার সিটির গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, আর্সেনালের ফুটবলাররা করোনা আক্রান্তের সংস্পর্শ আসার জন্য এই পদক্ষেপ করেছে ব্রিটিশ ফুটবল সংস্থা। ওই ফুটবলারদের শারীরিক পরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

আর্সেনাল বনাম অলিম্পিয়াকোস

আর্সেনাল বনাম অলিম্পিয়াকোস

গত ২৮ ফেব্রুয়ারি ঘরের মাঠ এথিহাড স্টেডিয়ামে ইউরোপা কাপের রাউন্ড অফ ৩২-র ম্যাচে গ্রিসের দল অলিম্পিয়াকোসের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। সেই ম্যাচ ২-১ গোলের ব্যবধানে হেরেছিলেন গার্নার্সরা। ম্য়াচ শেষে প্রতিপক্ষ দলের মালিক এভানগেলোস মারিনাকিসের সঙ্গে করমর্দন করেন আর্সেনালের কিছু ফুটবলার।

করোনা আক্রান্ত এভানগেলোস

করোনা আক্রান্ত এভানগেলোস

গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মালিক তথা ইংলিশ চ্যাম্পিয়নশিপ সেকেন্ড টিয়ারের ক্লাব নটিংহাম ফরেস্টের পরিচালক এভানগেলোস মারিনাকিসের শরীরে করোনা ভাইরাস মিলিছে। তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। এভানগেলোসের সংস্পর্শে আসা আর্সেনালের ফুটবলারদের শরীরেও করোনা ভাইরাস মিলতে পারে বলে আশঙ্কা।

স্থগিত খেলা, ঘরবন্দি ফুটবলার

স্থগিত খেলা, ঘরবন্দি ফুটবলার

করোনা আক্রান্ত গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের সংস্পর্শে আসায় নিরাপত্তার স্বার্থে আর্সেনালের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটি-র প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করা হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে আর্সেনালের ওই ফুটবলারদের শারীরিক পরীক্ষাও করা হয়। তাঁদের শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলেনি বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। তবুও ওই ফুটবলারদের ১৪ দিন বাধ্যতামূলক ভাবে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত সিরি এ, ক্লোজ ডোর লা লিগা

স্থগিত সিরি এ, ক্লোজ ডোর লা লিগা

করোনা ভাইরাসের জেরে ইতালিতে সিরি এ সহ সব ক্রীড়া ইভেন্ট ৩ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। কারণ করোনায় ইতিমধ্যেই সেই দেশে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। একই কারণ লা লিগার সব ম্যাচে দর্শক শূণ্য স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার প্রভাব

করোনার প্রভাব

সারা বিশ্বে এক লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। ইতালি সহ ইউরোপে দশ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 11, 2020, 10:40 [IST]
Other articles published on Mar 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+