আইপিএলে দর্শক সমাগমের আভাস দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ!

மழை வந்தா வரட்டும்.. முடிவு தெரியுற வரைக்கும் விட மாட்டோம்.. மழையுடன் மல்லுக்கட்டும் ஐசிசி!

করোনা ভাইরাসের আবহেও স্টেডিয়ামে বসে আইপিএল দেখতে পারবেন ক্রিকেট ফ্যানরা। শুনতে অসম্ভব বলে মনে হলেও এমন পদক্ষেপই করতে চলেছে বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত তেমনই আভাস দিয়েছেন। জানিয়েছেন, সব স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনেই ফ্যানদের ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হবে।

মাঠে ৩০ শতাংশ দর্শক

মাঠে ৩০ শতাংশ দর্শক

তা বলে করোনা ভাইরাসের আবহে দর্শক দিয়ে মাঠ ভরানোর কোনও পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। পরিস্থিতি ঠিক থাকলে আইপিএল চলাকালীন মাঠে ৩০ শতাংশ দর্শক ঢোকানো যেতে পারে বলে মনে করেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। খুঁটিয়ে শারীরিক পরীক্ষা পরই দর্শকদের মাঠে ঢুকতে দেওয়ার পক্ষপাতি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সামাজিক দূরত্বের নিয়ম মেনেই তাঁদের জন্য আসন সংরক্ষিত থাকবে বলেও জানিয়েছেন মহারাজ।

আইপিএলের প্রথম থেকেই দর্শক

আইপিএলের প্রথম থেকেই দর্শক

সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলকে দুটি পর্বে ভাগ করতে চলেছে বিসিসিআই। টুর্নামেন্টের প্রথম পর্বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটির দিকেই তাকিয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। এই সময় মাঠে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেই জানিয়েছেন বোর্ড সভাপতি। আইপিএলের প্রথম পর্ব নির্বিঘ্নে মিটলে দ্বিতীয় পর্যায়ে স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হবে বলে আভাস দিয়ে রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কবে থেকে শুরু আইপিএল

কবে থেকে শুরু আইপিএল

সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। যদিও এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি বিসিসিআই। তা নিয়ে বেশ অসন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলি।

কোন কোন মাঠে খেলা

কোন কোন মাঠে খেলা

আমিরশাহীর রাজধানী দুবাই, আবু ধাবি এবং শারজাহতে হবে আইপিএল। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও ঐতিহ্যবাহী শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে ইভেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আইপিএলে ফের ধাক্কা,বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 1, 2020, 15:26 [IST]
Other articles published on Sep 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+