আইপিএল ২০২০: সিএসকে দলে করোনা হানার পর টুর্নামেন্টের আপডেট নিয়ে যা জানালেন সৌরভ

WORLD CUP 2019 : IND VS NZ : Kohli's Super Plan :உங்களால் கணிக்க முடியாது..கோலி சொன்ன திட்டம்-வீடியோ

আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা। দুবাইয়ে করোনায় আক্রান্ত চেন্নাই সুপার কিংস দলের দুই ক্রিকেটার। বোলার দীপক চাহার এবং ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে দলে আরও ১২ জন স্টাপোর্ট স্টাফ ভাইরাসের কবলে পড়েছেন। যা নিয়ে ভারতীয় ক্রিকেটে সোরগোল। চেন্নাই দলের কোভিড সংক্রমণ পর এবার টুর্নামেন্টের আপডেট নিয়ে মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল সূচি নিয়ে সংশয়

আইপিএল সূচি নিয়ে সংশয়

চেন্নাই দলে মোট ১৪ জন করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএলের সূচি প্রকাশ ধাক্কা খেয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও এখনও লিগের সূচি জানা যায়নি। লিগের ১৯ দিন বাকি থাকলেও কবে কোন ম্যাচ এখনই তা জানা যাচ্ছে না। সিএসকে দলে করোনা থাবার পর বোর্ডও সূচি প্রকাশ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন

সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন

এবার চেন্নাই দলের করোনা থাবার পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ খুললেন। সৌরভ বলেন, 'এই মুহূর্তে চেন্নাই দলের কোভিড পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু আইপিএল যথা সময়েই শুরু হবে। চেন্নাই লিগ শুরুর প্রথম দিন থেকে ম্যাচ খেলতে পারবে কিনা, সেটা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে।'

বোর্ড সভাপতি আরও যা বললেন

বোর্ড সভাপতি আরও যা বললেন

সঙ্গে বোর্ড সভাপতি আরও জানিয়েছেন, 'বিশ্বজুড়ে খেলার দুনিয়ার প্রতিটি টুর্নামেন্টই কোভিডের কারণে ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। তা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আশা করি ভারতীয় ক্রিকেট বোর্ড সব বাধা সামলে দারুণ একটা আইপিএল উপহার দিতে পারবে।'

দলে যোগ দিচ্ছেন তারকা স্পিনার

দলে যোগ দিচ্ছেন তারকা স্পিনার

অন্যদিকে মঙ্গলবার চেন্নাই দলের তারকা স্পিনার হরভজন সিং দুবাই পৌঁছছেন। সেখানে নির্ধারিত ছয় দিন কোয়ারেন্টাইনে থাকার পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

মেসি বনাম বার্সেলোনা: অভিমানে আর ক্লাবেই এলেন না, করোনা টেস্টও না লিও

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 30, 2020, 20:28 [IST]
Other articles published on Aug 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+