আর্সেনালের কাছে হেরে প্রিমিয়ার লিগ জয়ীদের সাধের শতক হাতছাড়া

Mohammad shahzad: சூழ்ச்சி மேல் சூழ்ச்சி.. உடைந்து அழுத முன்னணி வீரர்- வீடியோ

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েও আর্সেনালের কাছে হেরে সাধের একশো পয়েন্ট হাতছাড়া হল লিভারপুলের। যদিও তাতে হতাশ নন লাল জার্সির সমর্থকরা। এতদিন পর ক্লাবের হাতে ট্রফি ওঠার আনন্দেই আত্মহারা লিভারপুলের ফ্যানরা। ম্যাচ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

লিভারপুলের হার

লিভারপুলের হার

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ২০ মিনিটের মাথায় গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। ১২ মিনিট পর সেই গোল শোধ দেন আর্সেনালের লাকাজেটে। ৪৪ মিনিটে গানার্সদের হয়ে দ্বিতীয় গোল দেন নেলসন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি কোনও দলই। ফলে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জেতে আর্সেনাল।

পয়েন্ট তালিকা

পয়েন্ট তালিকা

এই হারের ফলে ৩৬ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল। সমপরিমাণ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসি।

একশো হল না

একশো হল না

প্রিমিয়ার লিগে আর মাত্র দুটি ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন লিভারপুল। দুই ম্যাচ জিতলে মহম্মদ সালহাদের পয়েন্ট ৯৯-তে গিয়ে পৌঁছবে। মাত্র এক পয়েন্টের জন্য শতক হাতছাড়া হওয়া নিশ্চিত। অধরা থেকে যাবে রেকর্ড।

ম্যান সিটির রেকর্ড

ম্যান সিটির রেকর্ড

দুই মরশুম আগে ১০০ পয়েন্টে শেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড করেছিল ম্যাঞ্চেস্টার সিটটি। সেই রেকর্ড ধরতে না পারার হতাশা থাকলেও তিন দশক পর খেতাব জয়ের আনন্দে তা লিভারপুল সমর্থকদের মন থেকে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে।

এটিকে-মোহনবাগানের প্রতীক দেখে অখুশি আইএসএল জয়ী কিংবদন্তি ফরোয়ার্ড

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 16, 2020, 17:14 [IST]
Other articles published on Jul 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+