
দাঁত-নখহীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়র লিগের শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল লিভারপুল। রবিবার দি রেডসদের হয়ে ভার্জিল ও মহম্মদ সালাহ একটি করে গোল করেছেন। লিগে ২১তম জয়ের পর ২২ ম্যাচ খেলে লিভারপুলের ঝুলিতে এখন ৬৪ পয়েন্ট। পয়েন্ট তালিকায় দু'নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটি থেকে ১৬পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল।
ঘরের মাঠে ম্যাচ শুরুর ১৪ মিনিটে আলেকজান্ডারের কর্নার থেকে হেডে গোল করে ভার্জিল লিভারপুলকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ঝে ১-০ এগিয়ে থাকা অবস্থায় লিভারপুল মাঠ ছাড়ে।
প্রথমার্ধে ফার্মিনহো বক্সের ভিতর থেকে বাঁকানো শটে গোল করেন। যদিও ভারের সাহায্য নেওয়ার পর গোলটি বাতিল হয়েছে। পরে অফসাইডের জন্যেও প্রথমার্ধের জর্জিনিওর গোল অফ সাইডের কারণে বাতিল হয়েছিল।
শেষ পর্যন্ত ম্যাচের একেবারে শেষ মূহূর্তে একক দক্ষতায় গোল করে লিভারপুলের পক্ষে ম্যাচের স্কোরলাইন ২-০ করেন মহম্মদ সালাহ। উল্লেখ্য ম্যান ইউ এর রক্ষণে এদিন কোনও প্রতিরোধ দেখা যায়নি।
একনজরে প্রিমিয়র লিগের প্রথম তিনে কারা
২২ ম্যাচের ২১টি জয়ের পর ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল
২৩ ম্যাচে ১৫টি জিতে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি
২৩ ম্যাচে ১৪টি জয়ের পর ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে লেস্টার সিটি।