ইস্টবেঙ্গলও আইএসএল খেলবে বলে বিশ্বাস এটিকে-মোহনবাগান ডিফেন্ডারের

Inzamam Ul Haq: தோல்விக்கு காரணம் இவர் தான்-பாகிஸ்தான் அணிக்குள் வெடிக்கும் சர்ச்சை!- வீடியோ

ইস্টবেঙ্গলও আইএসএল খেলবে বলে বিশ্বাস করেন এটিকে-মোহনবাগানের ডিফেন্ডার প্রবীর দাস। ইস্ট-মোহন দ্বৈরথ ছাড়া লিগ জমবে না বলেও বিশ্বাস করেন বাংলার ফুটবলার। এটিকে এবং মোহনবাগান তাঁর জীবনে কতটা জায়গা জুড়ে রয়েছে, তাও জানিয়েছেন প্রবীর।

মরিয়া ইস্টবেঙ্গল

মরিয়া ইস্টবেঙ্গল

চলতি বছরই আইএসএল খেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল। আর্থিক ও স্পনসরার সমস্যার মধ্যেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এআইএফএফের কাছে এই ইস্যুতে দরবার করেছেন লাল-হলুদ কর্তারা। তাতে কাজ না এগোলেও হাল ছাড়ছে না রেঞ্জার্সরা। একই সঙ্গে চলছে স্পনসরার খোঁজার কাজও।

আইএসএল খেলবে লাল-হলুদ

আইএসএল খেলবে লাল-হলুদ

নানা টালবাহানা থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল খুব শীঘ্র আইএসএল খেলবে বলে বিশ্বাস করেন এটিকে-মোহনবাগানের ডিফেন্ডার প্রবীর দাস। ইস্টবেঙ্গল না থাকলে কলকাতার দুই প্রধানের লড়াই দেখা থেকে ফুটবল প্রেমীরা বঞ্চিত হবেন বলে মনে করেন দাস। তিনি নিজেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে থাকেন বলে জানিয়েছেন প্রবীর।

এটিকে ও মোহনবাগানের কাছে কৃতজ্ঞ

এটিকে ও মোহনবাগানের কাছে কৃতজ্ঞ

কঠিন সময়ে মোহনবাগানই তাঁকে ফুটবলার হিসেবে পরিচিতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রবীর দাস। ফুটবলার হিসেবে যে সফলতা তিনি অর্জন করেছেন, তা এটিকে-এর সৌজন্যে হয়েছে বলে স্বীকার করেছেন দাস।

চড়াই-উতরাই

চড়াই-উতরাই

আইএসএলের প্রথম দুই মরশুম যথাক্রমে এফসি গোয়া ও দিল্লি ডায়ানামোর জার্সিতে খেলেন প্রবীর দাস। নিজের দোষেই ওই দুই মরশুমে নিজেকে মেলে ধরতে পারেননি বলে জানিয়েছেন প্রবীর। এই অবস্থায় এটিকে তাঁর আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা নেয় বলে জানিয়েছেন সোদপুরের ফুটবলার।

করোনাকালে ভাইরাসের চোখরাঙানি সামলে অভিনব পদ্ধতিতে সমর্থকদের ফুটবল ম্যাচ দর্শন

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 30, 2020, 19:45 [IST]
Other articles published on Jul 30, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+