
সুমিতের সঙ্গে ৫ বছরের চুক্তি
তরুণ সেন্ট্রাল ডিফেন্ডার সুমিত রাঠির সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেছে এটিকে মোহনবাগান। গত মরশুমের আইএসএলের সেরা উঠতি ফুটবলারের খেতাব জেতা সুমিত দলের নোঙর হবেন বলেই মনে করেন এটিকে মোহনবাগানের সমর্থকরা।
|
সুমিতের প্রতিক্রিয়া
এটিকে-কে ২০১৯-এর আইএসএল চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সুমিত রাঠি আরও পাঁচ বছর কলকাতায় ফুটবল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তাঁর সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় এটিকে মোহনবাগানকে ধন্যবাদও জানিয়েছেন তরুণ ডিফেন্ডার। জানিয়েছেন, দলের জন্য নিজের সেরাটা দিতে তিনি প্রস্তুত।

সুমিতের উত্থান
ভারতের অনূর্ধ্ব ২০ দল থেকে উত্থান হয়েছিল সুমিত রাঠি। এই পর্যায়ে দেশের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন ১৮ বছরের সেন্ট্রাল ডিফেন্ডার। একটি গোলও রয়েছে তাঁর নামে। আই লিগে ইন্ডিয়ান অ্যারোজ শিবিরে জায়গা পেলেও প্রথম একাদশে সুমিতকে দেখা যায়নি।

এটিকেই মঞ্চ
২০১৮-১৯ মরশুমের জন্য এটিকে রিজার্ভ বা বি দলের হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশন খেলার সুযোগ পান সুমিত রাঠি। সেই পর্যায়ে ১০টি ম্যাচ খেলা ডিফেন্ডার ২০১৯ মরশুমে এটিকে সিনিয়র দলে খেলার সুযোগ পেয়ে নিজের সেরাটা উজাড় করে দেন।


Click it and Unblock the Notifications


















