দুই বারের আইএসএল জয়ী কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাল এটিকে মোহনবাগান। স্প্যানিশ কোচের সম্পূর্ণ কোচিং দলকেও এই বিশেষ দিনে অভিনন্দন জানাতে কসুর করেননি সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস দত্তরা।
কোচ হাবাসের অভিভাবকত্বে ২০১৪ সালের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। ২০১৯ সালে স্প্যানিশ কোচের কোচিংকেই ইন্ডিয়ান সুপার লিগে বাজিমাত করেছিল কলকাতার দল। ফাইনালে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছিলেন রয় কৃষ্ণরা। তাই কোচ আন্তোনিও লোপোজ হাবাসের মূল্য এটিকে ফ্যানদের কাছে অন্যরকম।
অন্য ধারায় হতে চলেছে এবারের আইপিএল। এটিকে আর একা নয়, মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। খেলতে চলেছে এএফসি কাপও। একই ছাতার নিচে দাঁড়িয়ে নিরন্তর দলের সাফল্যই কামনা করে চলেছেন এটিকে ও মোহনবাগানের সমর্থকরা। তাঁরা বিশ্বাস করেন যে আন্তোনিও লোপেজ হাবাসের হাতের ছোঁয়ায় সবই সম্ভব। স্প্যানিশ কোচের উর্বর ফুটবল মস্তিষ্কের সৌজন্যে এ বছরের আইএসএল খেতাব ধরে রাখা সম্ভব বলেও মনে করেন ফ্যানরা।
On the special occassion of #TeachersDay, we wish our Professors of the game all the best ahead of the @IndSuperLeague season! 🥳#ATKMohunBagan#IndianFootball pic.twitter.com/LhxBrxK6Vl
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) September 5, 2020
তেমনটা মনে করেন ক্লাব কর্তারা। তাই তো তাঁরা শিক্ষক দিবসে আন্তোনিও লোপেজ হাবাস ও তাঁর কোচিং দলকে শুভেচ্ছা জানাতে কোনও কসুর করেনি। সোশ্যাল মিডিয়ায় হাবাস, সঞ্জয় সেনদের ছবি একত্রে পোস্ট করেছে এটিকে। তা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।