জয়ের সরণীতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, জিতল অ্যাটলেটিকো মাদ্রিদও

কোপা ডেল রে-তে হারের ধাক্কা কাটিয়ে লা লিগায় জয়ের সরণীতে ফিরল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লিগ তালিকার প্রথম দুই স্থানের দখল রয়েছে এই দুই দলের হাতেই। অন্যদিকে লা লিগার অন্য ম্যাচে দুর্দান্ত জয় পেল আটলেটিকো মাদ্রিদও।

বার্সার জয়

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল বেটিসের বিরুদ্ধে দুই বার পিছিয়ে গিয়েও জিতল বার্সেলোনা। পরিশেষে ৩-২ গোলে ম্যাচের ফয়সালা হয়। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি থেকে রিয়াল বেটিসের হয়ে প্রথম গোল দেন সার্জিও কানালেস। ৯ মিনিটের মাথায় গোল শোধ দেন বার্সেলোনার ফ্রেঙ্কি ডে জং। ম্যাচের ২৬ মিনিটে বেটিসের দ্বিতীয় গোল আসে নাবিল ফেকিরের বুট থেকে। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে সেই গোলও শোধ দেন বার্সেলোনার সার্জিও বুসকেটস। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে লেংগ্লেটের গোলে বার্সার জয় নিশ্চিত হয়। তার মধ্যেই মাথা গরম করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল বেটিসের নাবিল ফেকির ও বার্সেলোনার লেংগ্লেট।

অপরাজিত রিয়াল

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ওসাসুনাকে ৪-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। যদিও ১৪ মিনিটের মাথায় ম্যাচের ও ওসাসুনার হয়ে প্রথম গোল দেন উনাই গার্সিয়া। ম্যাচের ৩৩, ৩৮, ৮৪ ও ৯০ মিনিটে গোল দিয়ে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন যথাক্রমে ইসকো, সার্জিও রামোস, লুকাস ভাজকুয়েজ ও লুকা জোভিক। এই জয় নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন ক্লাব।

লিগ তালিকা

২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার প্রথম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সম পরিমাণ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ৪২ ও ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে গেটাফে সিএফ ও আটলেটিকো মাদ্রিদ।

জিতল আটলেটিকো মাদ্রিদ

জিতল আটলেটিকো মাদ্রিদ

লা লিগার হাড্ডাহাড্ডি ম্যাচে গ্রানাডাকে ১-০ গোলের ব্যবধানে হারাল গ্রানাডা। জয়ী দলের হয়ে গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।

ছবি সৌ: টুইটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 10, 2020, 15:10 [IST]
Other articles published on Feb 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+