মেসিকে নিতে চান? একটি উত্তরেই সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন কোচ

বার্সেলোনা ছাড়ার জন্য পা বাড়িয়ে দিয়েছেন, এরপর ফুটবলদুনিয়ার সেরা তারকা লিওনেল মেসি কোন ক্লাবে যাবেন সেই নিয়ে প্রতিদিনই গুঞ্জন চলছে। মেসির দলবদলের খবর ইন্টারনেটে বিকোচ্ছে হট কেকের মতো।

আসরে কোন চার ক্লাব

আসরে কোন চার ক্লাব

মেসিকে পাওয়ার ক্ষেত্রে আসরে চার ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পিএসজি ও ইন্টার মিলান। সঙ্গে জুভেন্তাসের নামও শোনা যাচ্ছে। তবে গুয়ার্দিওলা কানেকশনের জন্যেই ম্যাঞ্চেস্টার সিটিই মেসিকে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে বলে ফুটবল দুনিয়ায় এক অংশে মত।

জল্পনায় জল ঢাললেন কোচ

জল্পনায় জল ঢাললেন কোচ

মেসির ট্রান্সফার নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় যখন এসব জল্পনা তুঙ্গে, তখন তাঁর ক্লাবে মেসির আসার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিলেন লিভারপুল কোচ ক্লপ।

মেসিকে নিয়ে কোচ যা বললেন

মেসিকে নিয়ে কোচ যা বললেন

প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুল কোচ য়ুর্গেইন ক্লপ জানিয়েছেন, 'কোন কোচ মেসিকে দলে পেতে চাই না বলুন তো? আমিও খুশি হতাম মেসিকে দলে পেলে। কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনা একেবারেই নেই।'

প্রতিপক্ষ ক্লাব সিটিতে যোগদানও সম্ভাবনা নিয়ে যা বললেন ক্লপ

প্রতিপক্ষ ক্লাব সিটিতে যোগদানও সম্ভাবনা নিয়ে যা বললেন ক্লপ

এরপরই প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিতে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জার্মান কোচ জানিয়েছেন, 'নিঃসন্দেহে মেসির যোগদান ম্যাঞ্চেস্টার সিটিকে আরও শক্তিশালী করে তুলবে। ওদের হারানো আরও কঠিন হয়ে যাবে। মেসি স্পেন ছাড়া অন্য কোনও লিগে আজ পর্যন্ত খেলেনি। তাই প্রিমিয়ার লিগের জন্যও মেসির যোগদান যথেষ্ট ইতিবাচক হতে পারে'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 29, 2020, 17:28 [IST]
Other articles published on Aug 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+