বার্সেলোনাতেই থাকছেন মেসি? কাতালান ক্লাবের পোস্ট ঘিরে লিওকে নিয়ে নতুন করে জল্পনা শুরু

মেসি ও বার্সেলোনা এপিসোডে পরতে পরতে রহস্য। চলতি মরসুমে বার্সেলোনা ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন মেসি। শুধু তাই নয়, আসন্ন লা-লিগার জন্য প্রাক মরসুম প্রস্তুতিতে যোগ দেননি, কোভিড পরীক্ষাও করাননি। এরপরই ক্লাব ছাড়া নিয়ে মেসি নিজের সিদ্ধান্তে অবিচল থাকতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। এর মাঝেই বার্সেলোনার একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনার সূত্রপাত।

বার্সেলোনার পোস্ট

বার্সেলোনার পোস্ট

বুধবার ক্লাবের ফেসবুকে ২০২০-২১ মরসুমের জন্যে বার্সেলোনা দলের জার্সির ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিতে ঝাঁ চকচকে বার্সার জার্সিতে রয়েছেন লিও।

মেসি কি তবে বার্সেলোনাতেই থাকছেন

মেসি কি তবে বার্সেলোনাতেই থাকছেন

ছবিতে আঁতোয়া গ্রিজম্যানদের সঙ্গে মেসিকেও বার্সেলোনা ক্লাবের জার্সিতে দেখা গিয়েছে। বুধবারই নানা টালবাহানার পর মেসির বাবা তথা তাঁর এজেন্ট জর্জ মেসি এবং ক্লাবের প্রেসিডেন্ট বার্তামেউ বৈঠকে বসেছিলেন। একই দিনে সোশ্যাল মিডিয়ায় বার্সার রাজপুত্রকে ঘিরে এই ছবি অন্য ইঙ্গিত দিচ্ছে।

ফ্যানদের আশা

ফ্যানদের আশা

ফ্যানেদের অনেকেই এই ছবির পর আশা রাখছেন মেসির সঙ্গে বার্সার মাঝের দূরত্ব এবার মুছে যেতে চলেছে। সমস্যা দূর করে মেসি ও বার্সা কাছাকাছি এসে আবারও কাতালান ক্লাবের হয়ে খেলতে চলেছেন বলে আশা রাখছেন ফ্যানেরা।

এরপরও মেসির ট্রান্সফার নিয়ে জল্পনা

এরপরও মেসির ট্রান্সফার নিয়ে জল্পনা

যদিও এসবের মাঝেই মেসির ট্রান্সফার নিয়ে জল্পনা চলছেই। নতুন করে জানা গিয়েছে, ৭০০ মিলিয়ন ইউরো নয় ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি পেলেই নাকি মেসিকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। স্প্যানিশ মিডিয়া সূত্রে এমনও খবর যে লন্ডনের ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের অফার পছন্দ হতে মেসি পাঁচ বছরের জন্য চুক্তি করতে মনস্থির করছেন। ফলে মেসি ও বার্সেলোনাকে নিয়ে সরকারি কোনও সিদ্ধান্ত প্রকাশ না হওয়ার পর্যন্ত ট্রান্সফার নিয়ে উত্তেজনার পারদ চড়তে চলেছে বলাই যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 3, 2020, 21:37 [IST]
Other articles published on Sep 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+