মেসির ভবিষ্যৎ ও রিলিজ ক্লজের জটিলতা, ট্রেনিং বয়কট করলেন লিও

World Cup 2019 : இந்திய ஆட்டத்தில் விதிக்கப்பட்ட முக்கிய தடை!- வீடியோ

৭০০ মিলিয়ন ইউরো না মেটালে নতুন ক্লাবে যেতে পারবেন না মেসি। লা লিগার তরফে সাফ এমনটাই জানিয়ে দেওয়া হল। বার্সেলোনা ছাড়তে চলেছেন জানানোর পর ক্রীড়াদুনিয়ার চর্চার শীর্ষে লিওনেল মেসি। ক্লাব ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে।

এবার জানা গেল, ক্লাব ছাড়ার শর্ত অনুযায়ী ৭০০ মিলিয়ন ইউরো দিতেই হবে মেসিকে। তবেই তিনি নাকি বার্সেলোনা ছাড়তে পারবেন। ২০২১-এর ৩০ জুন পর্যন্ত বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ছিল। সেই চুক্তিতে উল্লেখ রয়েছে, চলতি মরশুম শেষে মেসি নিজের ইচ্ছায় কোনওরকম শর্ত ছাড়াই ক্লাব ছাড়তে পারেন।

মেসির আইনজীবীদের দাবি, করোনার জেরে যেতেহু এবছরের ২০১৯-২০২০ ফুটবল মরশুম পিছিয়ে অগাস্ট পর্যন্ত হয়েছে। সেই জন্যই এই শর্তটি এখনও নৈতিকভাবে প্রযোজ্য। লা-লিগা কর্তৃপক্ষকে লিওর আইনজীবীরা তাই বিষয়টি ভেবে দেখতে অনুরোধ করেছেন।

অন্যদিকে ক্লাব মেসিকে ফেরানোর জন্য চেষ্টা শুরু করলেও লিও ক্লাব ছাড়ার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। লা-লিগার প্রাক মরসুম শুরুর প্রস্তুতি হিসেবে রবিবার ক্লাবে করেনা পরীক্ষা এড়িয়ে গিয়ে ক্লাব ছাড়া স্পষ্ট করে দিয়েছেন মেসি। এরপর সোমবার দলের ট্রেনিংয়ে আসেননি মেসি। প্রসঙ্গত নতুন কোচ কোম্যান সোমবারই প্রথমবার বার্সেলোনা দলকে নিয়ে মাঠে নামেন। সেই প্রস্তুতি মেসির অনুপস্থিতির পর স্প্যানিশ মিডিয়ার জোরালো দাবি, মেসির বার্সেলোনা ছাড়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 31, 2020, 22:58 [IST]
Other articles published on Aug 31, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+