ক্লাবের ট্রেনিংয়ে যোগ না দেওয়ায় প্রতিদিন টাকা কাটা যাচ্ছে মেসির, কত টাকা হারাচ্ছেন জেনে নিন

ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক যে শেষ তা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন মেসি। রবিবার ক্লাবের প্রাক মরসুম প্রস্তুতির জন্য বাধ্যতামূলক কোভিড টেস্ট এড়িয়ে গিয়েছেন। এরপর মঙ্গলবার থেকে শুরু আসন্ন ফুটবল মরসুমের জন্য বার্সেলোনা ট্রেনিং শুরু করেছে। সেই ট্রেনিংও এড়িয়ে গিয়েছেন।

ক্লাব না ছাড়া পর্যন্ত অনুশীলন এড়িয়ে যাবেন মেসি

ক্লাব না ছাড়া পর্যন্ত অনুশীলন এড়িয়ে যাবেন মেসি

সূত্রের খবর, চূড়ান্ত ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত মেসি বার্সেলোনার কোনও অনুশীলনেই মেসি যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। ক্লাবের ট্রেনিংয়ে যোগ না দেওয়া প্রতিদিন টাকা কাটা যাচ্ছে মেসির। ক্লাব সূত্রে জানা গিয়েছে তিনি যতদিন না দলের সঙ্গে যোগ দিচ্ছেন, ততদিন নাকি মেসির বেতন কাটা যেতেই চলেছে।

মেসির প্রতিদিনের বেতন কত

মেসির প্রতিদিনের বেতন কত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির প্রতিদিনের বেতন ১ লাখ ১০ হাজার ইউরো। ভারতীয় মূদ্রায় যা ১ কোটি ১৫ লাখ টাকার মতো।

ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় লিও

ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় লিও

প্রতিদিন এমন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির পরও মেসি এখন ক্লাবে যোগ দিচ্ছেন না। যা থেকে পরিষ্কার, আসন্ন মরসুম শুরুর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়়ার ব্যাপারে অনড় মেসি।

মেসিকে পেতে আগ্রহী চার ক্লাব

মেসিকে পেতে আগ্রহী চার ক্লাব

এই অবস্থায় মেসিকে পেতে আগ্রহী চার ক্লাব। লন্ডনের ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ইতালির ইন্টার মিলান ও ফ্রান্সের পিএসজি মেসিকে পেতে আগ্রাহ প্রকাশ করেছে।

মেসির ক্লাব ছাড়া সহজ নয়

মেসির ক্লাব ছাড়া সহজ নয়

যদিও মেসির বার্সলোনা ছাড়া সহজ নয়। লা লিগা কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিবৃতিতে বলেছে যে মেসি চাইলেই ফ্রি ট্রান্সফারে কোথাও যেতে পারবেন না। সেক্ষেত্রে বার্সেলোনা থেকে তাঁকে ছাড়াতে অন্য ক্লাবকে বাই আউট ক্লজ হিসেবে ৭০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে।

আচমকাই কেন বড় টুর্নামেন্ট থেকে সরে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 2, 2020, 17:30 [IST]
Other articles published on Sep 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+